সিরিয়াল ব্যাংক ডাকাত নিয়ে বিপাকে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরোড উডবেরি
জেরোড উডবেরি

নিউইয়র্ক রাজ্যের নতুন জামিন সংস্কার আইনের জন‍্য এনওয়াইপিডিকে ছয়বারের সিরিয়াল ব্যাংক ডাকাত ধরতে বিপাকে পড়তে হয়েছে। শেষে কেন্দ্রীয় আইনের সাহায্য নিতে হয়েছে তাদের।
নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি ব্যাংক ডাকাতির মূল সন্দেহভাজন জেরোড উডবেরি চারটি ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরেও তাঁকে আদালত থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন পুলিশ বুঝতে পেরেছিল এ ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় আইনের সাহায্য নিতে হবে।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র বলেছে, ‘আমরা চাইনি তিনি আবার বেরিয়ে আসুক এবং আবারও অন্য একটি ব্যাংক ডাকাতি করুক। এটা খুবই দুঃখজনক যে বিষয়টি আমরা যেভাবে অনুভব করছি আইনপ্রণেতারা সেভাবে অনুভব করেন না।’
নতুন আইনে (১ জানুয়ারি থেকে চালু হওয়া) ৪২ বছর বয়স্ক উডবেরি অহিংস প্রতিবাদী হিসেবে বিবেচিত হয়। কারণ তিনি ব্রুকলিন ও ম্যানহাটনের ব্যাংকগুলোর কাছ থেকে টাকা চাওয়ার জন্য অস্ত্রের পরিবর্তে কাগজে লেখা চিরকুট ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। রাষ্ট্রীয় আইন বিচারকদের নতুন আইনের অধীনে তাঁর জন্য কোনো জামিন স্থির করতে নিষেধ করেছে।
উডবেরি অভিযুক্ত হওয়ার ১৮ দিন পরে, ম্যানহাটন ফৌজদারি আদালত ভবনে নিজে এসে অভিযোগ স্বীকার করে। তিনি আদালতের এক কর্মীর কাছে এসে বলেছিলেন, ‘আমি উডবেরি, আমিই ব্যাংক ছিনতাই করেছি।’
আইন প্রয়োগকারী সংস্থার সূত্রটি আরও জানিয়েছে, পরে তিনি ছয়টি ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছেন। ফেডারেল প্রসিকিউটরেরা তাৎক্ষণিকভাবে মামলাটি গ্রহণ করেছেন। তাঁকে পরদিন সকালে ডাউন টাউন ব্রুকলিনের চেজ ব্যাংক ডাকাতির মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
ব্রুকলিনের মার্কিন অ্যাটর্নি রিচার্ড ডোনোগু তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণার সময় এ ধরনের অপরাধকে নজিরবিহীন বলে অভিহিত করেছিলেন। তিনি আরও বলেন, কোনো দৃঢ়, যুক্তিবাদী এবং ন্যায়বিচারমূলক বিচার ব্যবস্থায় এই ধরনের ক্রমাগত গুরুতর অপরাধ সংঘটনকারীকে বিচারের আওতায় না এনে মুক্ত করে দিত না।
উডবেরি এখন ফেডারেল ব্যাংক ডাকাতির অভিযোগের মুখোমুখি, যার জন্য তাকে ২০ বছরের বেশি সময় কারাগারে থাকতে হতে পারে। নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা গেছে, জামিন ছাড়াই মুক্তি দেওয়ায় উডবেরি খুবই বিস্মিত। পুলিশ সদর দপ্তর থেকে জিনিসপত্র নেওয়ার সময় উডবেরি তাঁর মামাকে বলেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে তারা আমাকে ছেড়ে দিয়েছে।’
অন্যদিকে দক্ষিণ ক্যারোলাইনায় থাকা উডবেরির মা নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘সে যাই বলুক না কেন, আমার ছেলে কখনই এটি করবে না। সে কোনো ভুল করতে পারে না।’
তবে আদালতের রেকর্ডে দেখা যায়, দক্ষিণ ক্যারোলাইনায় উডবেরির অপরাধের একটি দীর্ঘ তালিকা রয়েছে, যার মধ্যে ২০১১, ২০১৫ এবং ২০১৮ সালে শক্তিশালী অস্ত্র ডাকাতির জন্য তাঁকে কমপক্ষে চারবার দোষী সাব্যস্ত করা হয়েছে।