সিলেট অঞ্চলের প্রকৃতি-বিপন্নতা নিয়ে যৌথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপা-বেন ও জালালাবাদ অ্যাসোসিয়েশন যৌথভাবে সিলেটের বিপন্ন পরিবেশ নিয়ে সভা ডেকেছে। ২৪ সেপ্টেম্বর বেলা বারোটায় এস্টোরিয়ার জালালাবাদ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সভা হবে।
উদ্যোক্তারা বলেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেট বিভাগের জলবায়ু, ভূ-প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য্য বিপর্যস্ত হচ্ছে। পরিত্রাণের উপায় ও কর্মপদ্ধতি নির্ধারন করতেই এ যৌথসভার আয়োজন করা হয়েছে।
এ সভায় বাংলাদেশ থেকে আগত পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম সিলেটের নদী দূষন-দখল, সুরমার উৎস মুখসহ সিলেট বিভাগের নদ-নদী ও হাওড় ভরাট, পাহাড় কাটা, জলাভূমি ভরাট, অপরিকল্পিত নগরায়ন, কৃষিজমি বিনষ্ট, শিল্প দূষণ, বনাঞ্চল ধ্বংস, বন্যপ্রাণী বিলুপ্তি ইত্যাদি পরিবেশগত সংকট তুল ধরবেন। এতে সিলেটের প্রকৃতি ও পরিবেশের বিপন্নতা প্রতিরোধে আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে।