সিলেট এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক শিক্ষার্থীরা

নিউইয়র্কে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীদের বনভোজন। ২০ সেপ্টেম্বর ব্রঙ্কসের ২০০ টিফানি স্ট্রিটের বেরেট্রো পয়েন্ট পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এ বনভোজন।

বনভোজনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের দেড় শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা যোগ দেন। ২০ সেপ্টেম্বর দুপুরে বনভোজন স্থলে সমবেত হন তাঁরা। সাবেক শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে ওঠে উদ্যান। এ সময় তাঁরা কলেজজীবনের নানা স্মৃতিচারণের পাশাপাশি করোনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইভেন্ট কমিটির আহ্বায়ক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুর রহিম বাদশাহ, সদস্যসচিব হাবিব ফয়েজি ও সদস্য মুহাম্মদ আলীর পরিচালনায় কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বনভোজনে অংশ নেন মো. আফতাব আলী, কায়কোবাদ হামিদ, মো. সুলতান কবির, ফয়জুর রহমান, মো. মাহফুজুল বারী চৌধুরী, তালিবুন নূর, ইফতেখার সিরাজ, আবদুল হাসিব মামুন, ইব্রাহীম চৌধুরী, শাহিন আজমল, আবদুর নূর বড় ভূঁইয়া, সুভ্রত তালুকদার, আমাদ উদ্দিন, দেলোয়ার হোসেন, ফরহাদ কবির, মামুনুর রশিদ, মো. জালাল উদ্দীন, কাজী ওদুদ আহমেদ, মো. বাছিত, আবদুল আহাদ, মো. নাসির উদ্দিন, রোহেল চৌধুরী, মো. নূর উদ্দিন, জালাল আহমদ চৌধুরী, সামির শাহ, আবদুর রউফ পাশা, আবুল কালাম আজাদ, মো. গোলজার আহমদ চৌধুরী, মাসুম আহমদ, তানভির আহমদ, মো. সুলেমান আহমদ, আবদুল্লাহ রশিদ, বিপ্রেশ রায়, খাদিজা ইসলাম, জয়ন্ত পাল, নীপা আলী, ফাতেমা কালাম, মো. আনোয়ার, আবদুল হাই, রাসেল প্রমুখ।

উপস্থিত ছিলেন এমসি কলেজের সাবেক অধ্যাপক সায়্যেদ মুজিবুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, মহিউদ্দিন দেওয়ান, শেখ আতিকুল ইসলাম, সাইদুর রহমান, মামুন ইসলাম, মাহফুজ আদনান, অলিউর রহমান, শাহানারা আলী, জাহানারা বেগম, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম, আসমা-উল-হুসনা, লুৎফুন্নেছা আলী, মমতা চৌধুরী, শাহজাহান আলী, মো. বেলাল হোসেন, নাছির বাছিত, আতিকা জান্নাত, শহিদুল হক, দিলওয়ার হোসেন, মো. আজাদ উদ্দিন, মো. ঈসা, আকসাদ আলী, সালেহ ইসলাম, ময়জুর লস্কর, নুরুল ইসলাম, অনু রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ব্রঙ্কসের আল আকসা রেস্টুরেন্টের সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের। অতিথি ও সদস্যরা করোনাকালেও এমন চমৎকার আয়োজনের জন্য বনভোজন উদ্‌যাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান। বিভিন্ন বক্তারা তাঁদের বক্তব্যে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৮ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন।

বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইভেন্ট কমিটির আহ্বায়ক তোফায়েল আহমদ চৌধুরী, প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা ও সদস্যসচিব হাবিব ফয়েজি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা জানান বনভোজনে সহযোগিতা করা সবাইকে।