সিলেট দক্ষিণ সুরমা সমিতির আত্মপ্রকাশ

নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীদের জন্য সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক ইন্ক নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ১৯ এপ্রিল ব্রঙ্কসের অমস্টেড অ্যাভিনিউয়ে দক্ষিণ সুরমাবাসীদের এক সভায় এই নতুন সংগঠন আত্মপ্রকাশের সিদ্ধান্ত হয়। নতুন সংগঠনে মোহাম্মদ ইসতাকুল হোসেনকে আহ্বায়ক এবং শাহেদ আহমদকে সদস্যসচিব মনোনীত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দক্ষিণ সুরমাবাসী ইশতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহেদ আহমেদ। কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সদস্যসচিব মজলুল আহমেদ কামরান ও মসনুর রহমান। সদস্যরা হলেন—মারুফ আহমদ, মোস্তাকুর রহমান লিটন, শাহ কামাল উদ্দিন, শাহ সেলিম আহমদ, আলতাফুর রহমান, শ্যামল কান্তি চন্দ্র, নোমান আহমদ ও রাসেল আহমদ। এই আহ্বায়ক কমিটি দ্রুত একটি গঠনতন্ত্র এবং পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—আবদুল কাইয়ুম, কফিল উদ্দিন, এমডি আতাউর রহমান, রিয়াজউদ্দিন কামরান, মকবুল হোসেন, মছনুর রহমান, মজলুল আহমেদ, মোস্তাকুর রহমান, কামাল আহমেদ, শাহেদ আহমেদ, মারুফ আহমেদ, শাহ সেলিম, গোলাম সালমান, আশরাফুর রহমান, নূরুল ইসলাম প্রমুখ।