সিলেট দক্ষিণ সুরমা সমিতির ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন
ইফতার মাহফিলে কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন

সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক ইন্‌ক–এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট দক্ষিণ সুরমার বাসিন্দারা ছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন।
সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক–এর আহ্বায়ক মোহাম্মদ ইসতাকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব শাহেদ আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন করেন হাফিজ আবদুল কাদির। মোনাজাতে দেশ ও মানবজাতির কল্যাণ কামনা করা হয়। পবিত্র কোরআনের আলোকে রমজানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার আহ্বার জানিয়ে হাফিজ আবদুল কাদির বলেন, রোজা ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। ভালো মানুষেরাই পারে সুন্দর সমাজে গড়তে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, আবদুল কায়্যূম, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাসিম হাসনু, সাবেক চেয়ারম্যান হুশিয়ার আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট কফিল চৌধুরী, রিয়াজ উদ্দিন কামরান, মাহবুব আলম, আবদুল মহিত, মো. শামিম মিয়া, মখন মিয়া, সিপিএ আহাদ আলী, সেবুল খান মাহবুব, সিরাজুল ইসলাম, লালদার মিয়া, আবদুল লতিফ, আবদুল মান্নান, হুমায়ূন চৌধুরী, নূরুল ইসলাম, সৈয়দা মাহমুদা কবির, আমিনুল হক, মির্জা মামুন, মুকিত চৌধুরী, সামাদ মিয়া জাকের, মাসুম আহমেদ, শামীম আহমেদ, ইমরান হোসেন টিপু, আবু সুফিয়ান, লিয়াকত আলী, রুমেল খন্দকার, আতাউর রহমান, আবদুল হাই, রাসেল চৌধুরী, তাজ উদ্দিন, সফিকুল আহমেদ চৌধুরী, আবদুল হাই, সংগঠনের যুগ্ম সদস্যসচিব মজলুল আহমেদ কামরান ও মসনুর রহমান, সদস্য মারুফ আহমদ, মোস্তাকুর রহমান লিটন, শাহ কামাল উদ্দিন, শাহ সেলিম আহমদ, আলতাফুর রহমান, শ্যামল কান্তি চন্দ্র, নোমান আহমদ ও রাসেল আহমদ প্রমুখ।