সিলেট নগরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতা–কর্মীদের একাংশ
কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতা–কর্মীদের একাংশ

সিলেট সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে সিলেট নগরীর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৯ নভেম্বর রাতে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী পরিবারের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহ্বায়ক সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহীন আজমল ও ওয়ালী হোসেইন। অনুষ্ঠানের শুরুতে ইমাম কাজী কাইয়ুম পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন। পরে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবর্গ এবং চার নেতার আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভার শুরুতে ফুলের তোড়া দিয়ে আজাদুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন করেন আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহসীন আলী, তোফায়েল আহমদ চৌধুরী, ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রব্বানী চৌধুরী, কাজী কয়েস, আবদুর রহীম বাদশাহ, মহি উদ্দিন, শেখ আতিকুল ইসলাম, এম এইচ মতিন, সাকিম আহমদ, সাব্বির উদ্দিন, হেনাজ উদ্দিন, আমিনুল ইসলাম জুয়েল, আবদুল হাসীব মামুন, হিন্দাল কাদীর বাপ্পা, মোহাম্মদ আলী সিদ্দেকী, শাহ বখতিয়ার, এম করিম জাহাঙ্গীর, শরাফ সরকার, রুম্মানা আকতার, রেজাউল করীম, শহীদ দুদু, জুয়েল আহমদ, ডি এম রাসেল, সাগর মোহাম্মদ সানু, আবদুল আহাদ চৌধুরী, আলী হাসান চৌধুরী বাবলা, নুরুর রহমান সাচ্ছু, হেলাল উদ্দিন, রাজিয়া খানম, রুবল আহমদ চৌধুরী, হেলাল মাহমুদ, সুব্রত তালুকদার, শিবলী সাদিক, নুরজ্জামান সোহেল, নাজমুল হোসেইন, আবুল কাশেম, জেড এ জয়, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, মনজুর কাদের, সৈয়দ আতিকুর রহমান, নুরে আলম জিকু, এম. এইচ মতিন, মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রকীব মন্টু, সিদ্দিকুল হাসান, আববার আহমদ দুলাল, নার্গিস আকতার, আবদুল কুদ্দুস চৌধুরী টিটু, সাইদুর রহমান, রাহি চৌধুরী, মাহফুজুর রহমান রুমন, শাহজাহান হান্নান সাজু, শায়েখ হোসাইন, সুলতান কবীর জুয়েল, শাহিন খালিক, রাজু, আওলা, মোহাম্মদ রশিদ রানা, ফয়সল আহমেদ, সৈয়দ সিদ্দিকুল হাসান, সিরাজুল সরকার, তাজউদ্দিন আহমেদ, আবদুল মুকিত প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বক্তা কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বিভিন্ন অবদান, ত্যাগ-তিতিক্ষা, সর্বোপরি কাউন্সিলর হিসেবে জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করে তাঁকে সিলেটের মেয়র হিসেবে দেখার আশা প্রকাশ করেন।
বক্তারা আজাদুর রহমানকে আশ্বাস দিয়ে বলেন, ‘আপনার মতো কর্মঠ ও দক্ষ কাউন্সিলর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলে সিলেট নগরবাসী আপনার কাজের মূল্যায়ন করবেন। আপনি মেয়র নির্বাচিত হলে সিলেটের চেহারা পাল্টে যাবে। সমস্যা দূরী হবে। আপনি সে লক্ষ্যে সামনে এগিয়ে যান। আমরা আপনার পাশে থাকব।’