সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ড গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে। ১৫মে বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যকরী পরিষদের ১২ জন সদস্যের উপস্থিতিতে এ দুই বোর্ড গঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্পূর্ণ গঠনতান্ত্রিক ও সংগঠনের সংবিধান অনুযায়ী কার্যকারী সদস্যদের ভোটের মাধ্যমে উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। সভায় কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, সহসভাপতি শাহনেয়াজ কোরেশি, সৈয়দ মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী, আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, প্রচার সম্পাদক রাজীব খান, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী, মুস্তাফা কামাল পাশা মওদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নবগঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রধান উপদেষ্টা  সুফিয়ান খান এবং উপদেষ্টা এম সি কামাল, হাসান চৌধুরী মাসুম, হাজি এনাম ও আলতাফ চৌধুরী। ট্রাস্টি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন  আব্দুল জব্বার খান মুরাদ। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ডা. হাদি চৌধুরী, আব্দুল মুমিত ফুয়াদ, কল্লোল আহমেদ ও আব্দুল মালেক খান লায়েক (সংগঠনের সভাপতির পদাধিকারবলে)।