সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নেন সিলেটের সাবেক খেলোয়াড়েরা

সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর কুইন্সের ফ্লাশিং মেডোপার্কে অনুষ্ঠিত এ ক্রিকেট ম্যাচে সিলেটের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত সিলেট একাদশ ও নারায়ণগঞ্জ টাইগার কিংস নামের দুটি দল অংশ নেয়।

প্রদর্শনী ম্যাচটি দেখতে বিপুলসংখ্যক ক্রীড়া অনুরাগী সমবেত হন মাঠে। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগার কিংস নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫০ রানের স্কোর গড়ে। টাইগার কিংসের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন রাকিব। সিলেট একাদশের পক্ষে জনি ও টিটো ২ উইকেট করে নেন।

জবাবে ব্যাট করতে নেমে গুলজারের অনবদ্য নট আউট ১০২ রানের ওপর ভর করে ৭ উইকেটের বিনিময়ে ১২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট একাদশ। মাঠে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ, প্রচার সম্পাদক রাজীব খান, ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের গুলজারের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন নিউইয়র্ক এনওয়াইবিসিএল ক্রিকেট লীগের সম্পাদক মাজহারুল ইসলাম।