সীমান্তদেয়াল নির্মাণে খেসারত আমেরিকানদেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকো ও আমেরিকার সীমান্তে নির্মাণ করা দীর্ঘ প্রাচীর
মেক্সিকো ও আমেরিকার সীমান্তে নির্মাণ করা দীর্ঘ প্রাচীর

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এর নকশা আহ্বান করা হয়েছে। আমেরিকা থেকে দেখতে দেয়ালটি যেন দৃষ্টিনন্দন হয়, সেই ব্যবস্থা থাকবে। বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে বলেছিলেন, সীমান্তে দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকো থেকেই আদায় করা হবে। যদিও আপাতত নাগরিকদের করের অর্থ দিয়ে কাজ শুরু করতে বলা হচ্ছে।
আর এই দেয়াল নির্মাণের খেসারত দিতে
হবে সীমান্তে বাস করা বেশ কিছু আমেরিকানকেও।
মেক্সিকো সীমান্তে সর্বশেষ দেয়াল নির্মাণের সময় আমেরিকান কর্মকর্তারা রিও গ্র্যান্ডে নদীর তীরবর্তী পামেলা ট্রেলরের বাড়িতে যাওয়ার একটি ক্ষুদ্র সড়ক খোলা রেখেছিলেন। ট্রেলরকে বলা হয়নি, ঠিক কোন জায়গা দিয়ে দেয়াল নির্মিত হবে। ৮৮ বছর বয়সী পামেলা জানতেন না যে তাঁর স্বামীর সঙ্গে ৫০ বছর আগে তিনি যে বাড়ি নির্মাণ করেছেন, তা থেকে তিনি কীভাবে বের হবেন। নতুন দেয়াল নির্মাণের
খবর শুনে পামেলা বলেন, এই নদীর আমেরিকান অংশে বসবাসকারীদের ওপর জুলুম শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণ রিও গ্যানর্ডি উপত্যকায় আমেরিকান নাগরিক ও কৃষি খামারের ওপর প্রতিকূল প্রভাব ফেলবে। দেয়ালের বাইরে মেক্সিকোর অংশ লাগোয়া আমেরিকানদের আমেরিকার মাটিতেই অবরুদ্ধ করে ফেলবে। জমির মালিকেরা তাঁদের সম্পত্তি হারাবেন। তাঁরা ইতিমধ্যে বর্তমানে বিদ্যমান বেড়ার কারণে কিছু জমি হারিয়েছেন। এখন তাঁরা নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তাঁরা বিজয়ী না হলেও আইনজীবীরা আশা করেন, দেয়ালের বিষয়টি আদালতে নিয়ে যাবেন, যা সময়ক্ষেপণ করবে। দেয়াল নির্মাণ শুরুর আগে বিষয়টি আদালতে গড়াতে পারে। আদালতের দীর্ঘসূত্রতায় আরেকটি নির্বাচনও চলে আসতে পারে। রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেলেও দেয়াল নির্মাণ বন্ধ হতে পারে বলে অনেকের অভিমত।
টেক্সাস নাগরিক অধিকার আন্দোলনের ইফরেন অলিভারেস বলেন, এটা এমন লড়াই, যা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত। মার্কিন সরকার সান দিয়েগোতে দেয়াল নির্মাণ করার জন্য কিছু এলাকা নির্ধারণ করে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য কোম্পানি নিয়োগ করবে। আমেরিকান সীমান্তরক্ষী বাহিনীর প্রধান রন ভিটিলিও গত সপ্তাহে বলেছেন, শেষ পর্যন্ত রিও গ্যানর্ডি উপত্যকায় নতুন দেয়াল নির্মাণ করা হবে।
ট্রাম্প বহিরাগতদের অবৈধভাবে আমেরিকায় প্রবেশ, মাদকদ্রব্যের প্রবাহ ও অপরাধ রোধ করার জন্য এ ধরনের দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সীমান্ত প্রহরী বাহিনী ৩০০ মাইলের বেশি দীর্ঘ সীমান্ত স্পর্শকাতর বলে মনে করেন।
নদীর তীরবর্তী ব্রাউনসভেলের চারপাশের মানুষ বংশানুক্রমে বসবাস করছে। উভয় দেশের বাসিন্দারাই সেতু অতিক্রম করে কেনাকাটা কিংবা কাজের জন্য আসা-যাওয়া করে। নদীর পাশেই বসবাসকারী ট্যালর ও অন্যরা প্রতিনিয়ত তাদের বাড়ি পর্যন্ত সীমান্ত অতিক্রমকারীদের যাতায়াত দেখে। অনেক বাসিন্দা বলেন, বেড়া কোনো কাজে আসবে না। অনেকেই বেড়ার বিরোধিতা করেন। তবে অনেক বাসিন্দা বহিরাগতদের প্রতি বিরক্ত। তবে তাঁরা মনে করেন, আমেরিকার দুটি দলই রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তের বিষয় নিয়ে বিতর্ক করে।
টেক্সাসের সীমান্তবর্তী অধিকাংশ জমিই ব্যক্তিমালিকানাধীন। আমেরিকা সরকার বেড়া নির্মাণ করার সময় শত শত ভূমিমালিক আদালতের আশ্রয় নেন। মেক্সিকোর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আগে নির্মিত বেড়া নদী থেকে এক মাইল কিংবা তারও বেশি দূরে নির্মাণ করা হয়।
ট্রাম্পের দেয়াল নির্মাণ প্রকল্পও আদালতে গড়াতে পারে বলে মনে করা হচ্ছে। টেক্সাস সিভিল রাইটস প্রজেক্ট নামক একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জমির মালিকদের স্বাক্ষর সংগ্রহ এবং বাসিন্দাদের চিহ্নিত করার অভিযান শুরু করেছে।
আমেরিকার শাসনতন্ত্র অনুযায়ী সরকারকে প্রমাণ করতে হবে যে জমিগুলো জনগণের ব্যবহারের জন্য অধিগ্রহণ করা হচ্ছে। জমির মালিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। জনগণের কল্যাণের জন্য জমির ওপর দেয়াল নির্মাণ করা হচ্ছে, এটা প্রমাণ করা সহজ হবে না। জমির উপযুক্ত দাম দেওয়া হচ্ছে না এমন যুক্তিতেও অনেকেই আদালতের আশ্রয় নিতে পারেন, যার সুরাহা হতে বছরের পর বছর সময় লাগতে পারে।
অবসরপ্রাপ্ত ৬৪ বছর বয়সী জুয়ান মোরনো বলেন, বহু বছর আগে বেড়া নির্মাণের উদ্দেশ্যে রোমা এলাকায় দেয়ালের জন্য জমির পরিমাণ নির্ধারণে জরিপ চালানো হয়, যা কখনো নির্মাণ করা হয়নি। তাঁর সন্দেহ, তিনি আমেরিকা নাকি মেক্সিকোর ভেতরে পড়বেন, এটা ট্রাম্পের ওপর নির্ভর করে।
৮২ বছর বয়স্কা সান বেনিটোর বাসিন্দা ইলোইসা ট্যামেজ তাঁর সম্পত্তির ওপর দিয়ে যাওয়া বেড়া নির্মাণ বন্ধে সাত বছর সময় ব্যয় করেছেন। তাঁর পরিবার এই সম্পত্তির মালিক ১৭০০ সাল থেকে। ৫৬ হাজার ডলার প্রদানের বিনিময়ে শেষ পর্যন্ত সরকারই বিজয়ী হয়েছে। তিনি আদালতে নতুন করে আরেকটি লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।
ট্যামেজ মনে করেন, তিনি আরও এক দশক বাঁচতে পারেন। তিনি বলেন, ‘আমাকে এক দশক নির্যাতন ভোগ করতে হবে। তারা যদি পুনরায় দেয়াল নির্মাণ শুরু করে, আমি জানি না, আমার জন্য কেমন যুদ্ধ অপেক্ষা করছে। তবে আমি শেষ পর্যন্ত লড়তে চাই।’