সীমু ফ্যাশনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমু ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
সীমু ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

জ্যাকসন হাইটসের ব্যস্ত এলাকায় সীমু ফ্যাশন নামে বাংলাদেশি আরেকটি প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে গত ২৭ জুন। স্বদেশি জামা-কাপড়ের জন্য বিশেষায়িত এ প্রতিষ্ঠান চব্বিশ ঘণ্টাই খোলা থাকবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

শুধু নিউইয়র্ক নয়, অন্য অঙ্গরাজ্য থেকেও প্রবাসীরা ছুটে আসেন জ্যাকসন হাইটসে স্বদেশই পণ্যের জন্য। এই চাহিদা পূরণ করতেই এগিয়ে এসেছে সীমু ফ্যাশন। জ্যাকসন হাইটসের ৭৩-১১, ৩৭ স্ট্রিটে গত ২৭ জুন সীমু ফ্যাশনের উদ্বোধন উপলক্ষে স্বদেশিদের পছন্দের পোশাক, জুয়েলারি, ডায়মন্ড কাট, নানা ফ্যাশনের গয়নাসহ নানা পণ্য দিয়ে প্রতিষ্ঠানটি সাজানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ রিফাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, সীমু ফ্যাশনের কর্ণধার সীমু আহমেদ ও তারেক আহমেদ।

তারেক আহমেদ প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, স্বদেশি এ প্রতিষ্ঠানে সবচেয়ে কম মূল্যে পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে বড় ধরনের মূল্যছাড় দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। শুধু ব্যবসা নয়, সেবাকেই আমরা প্রাধান্য দিচ্ছি ।

সীমু আহমেদ বলেন, তাদের প্রতিষ্ঠানে কেবল মূল্যছাড়ই নয়, হাল ফ্যাশনের জামা-কাপড় পাওয়া যাবে। সময়ের সঙ্গে এগিয়ে চলা ফ্যাশন সচেতন প্রবাসীর গন্তব্য হিসেবে সীমু ফ্যাশনকে সাজানো হয়েছে। জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের যেকোনো দোকানের চেয়ে কম মূল্যে পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। সীমু ফ্যাশনে এসে মূল্য যাচাই করার জন্য তিনি প্রবাসীদের আহ্বান জানান।