সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের সুনামগঞ্জ জেলা সমিতির নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল সংগঠনের কার্যকরী পরিষদের এক সভায় এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

সমিতির সভাপতি মো. জোসেফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু। সভায় ইফতার পার্টি ও বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়।

সমিতির নতুন উপদেষ্টারা হলেন নুরুজ্জামান চৌধুরী, তোফায়েল চৌধুরী, ছদরুন নূর, ইকবাল আহমেদ, অধ্যাপক বিদু ভূষণ চৌধুরী, সউদ চৌধুরী, গিয়াস উদ্দিন, আবদুস সহিদ, এস এম জলিল, রাবেয়া মালিক, আবুল কালাম, তোফায়েল আহমেদ চৌধুরী ও মাওলানা আবুল কাশেম।

সভায় আগামী ৫ জুন সমিতির ইফতার পার্টি ও ১৬  জুলাই বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়। এস্টোরিয়া পার্কে বনভোজন হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল আজিজ, আলা উদ্দিন, মনির উদ্দিন, মোহাম্মদ আলী, মানিক আহমেদ, আবদুর রউফ, এম ডি এম কবির, হুমায়ুন কবির, হোসেন আহমেদ, রাসেল মিয়া, রেহেনা নূর, হামজা কুরেশী প্রমুখ।