
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইন্ক-এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনের মাধ্যমে এস এম জলিলকে সভাপতি, তৌফিকুল আম্বিয়া টিপুকে সাধারণ সম্পাদক ও মান্না মুন্তাসিরকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
তৌফিকুল আম্বিয়া টিপু সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে ৮ ডিসেম্বর সন্ধ্যায় এ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএর বিদায়ী সভাপতি মো. জুসেফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর সঞ্চালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, নির্বাচন কমিশনার নুরুজ্জামান চৌধুরী শাহী, এস এম জলিল, তোফায়েল আহমদ চৌধুরী ও নুরুল হক, উপদেষ্টা ছদরুন নূর, গিয়াস উদ্দিন, আবদুস শহীদ ও তোফায়েল চৌধুরী, আবু হুরায়রা, মির্জা মামুন, আমিনুল হক, মো. আবদুল আজিজ, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, আবদুল খালেক প্রমুখ।
সভায় সমিতির ২০১৯-২২ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি এস এম জলিল, সহসভাপতি মো. মনির উদ্দিন আহমেদ, এম রহমান কামাল, মানিক আহমেদ, মোতাহের রুবেল ও হুমায়ূন কবির সোহেল, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, সহসাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, কোষাধ্যক্ষ মান্না মুন্তাসির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হামজা কোরেশী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ লুকমান মিয়া, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক কবিরুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনোবেশ রায়, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না চৌধুরী, দপ্তর সম্পাদক জিয়াউল আহমেদ, কার্যকরী সদস্য মো. জুসেফ চৌধুরী, মো. আবদুল আজিজ, শাহীন কামালী, শামিম আহমেদ, করফুল বিবি, লিংকন ভূঁইয়া ও ফয়েজ উদ্দিন।
সভায় সুবিধাজনক সময়ে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ব্যাপক আকারে করার সিদ্ধান্ত হয়।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান তাঁরা।
নবনির্বাচিত সভাপতি এস এম জলিল ও সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুসহ নয়া কমিটির কর্মকর্তারা তাঁদের নির্বাচিত করার জন্য আমেরিকাপ্রবাসী সুনামগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।