সুনামগঞ্জ জেলা সমিতির নিয়মিত সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সমিতির নিয়মিত সভায় সংগঠনের নেতারা
সুনামগঞ্জ সমিতির নিয়মিত সভায় সংগঠনের নেতারা

নিউইয়র্কের ব্রঙ্কসের একটি রেস্তোরাঁয় ২৩ অক্টোবর সুনামগঞ্জ জেলা সমিতির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি জোসেফ চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ।
সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা সদরুন নুর, উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, গিয়াস উদ্দিন আহমদ প্রমুখ।
সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার জন্য তরুণ যুবনেতা আবু সালেহ চৌধুরীকে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় বিগত বনভোজনের সার্বিক হিসাব উপস্থাপন করেন জেলা সমিতির কোষাধ্যক্ষ এম রহমান কামাল।
উপস্থিত সব সদস্য সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে সাফল্যের সঙ্গে চলতি বছর বনভোজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় আবু হোরায়রা সবাইকে ধন্যবাদ জানান। বিশেষ করে প্রবাসের এই কঠিন বাস্তবতায় যাঁরা সমাজের উন্নয়নমূলক কাজ করছেন দেখে সবাইকে দেশ মাতৃকার সুযোগ্য সন্তান বলে অভিহিত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রাবেয়া মালিক, সদস্য রুবেল আহমদ, রুহেল চৌধুরী, মনির আহমদ প্রমুখ।