সুনামগঞ্জ জেলা সমিতির বনভোজন ১৪ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন-২০১৯ অনুষ্ঠিত ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন ২৩ অ্যাভিনিউ, ১৯ স্ট্রিট, কুইন্স, এনওয়াই ১১১০৫ ঠিকানায় অবস্থিত এস্টোরিয়া পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়েছে।
বনভোজনের প্রধান সমন্বয়কারী সদরুন নূর, আহ্বায়ক মো. মনিরউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মানিক আহমদ ও সদস্যসচিব মান্না মুনতাসিরের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য বনভোজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও সেইফ হেলথ মেডিকেল কেয়ারের এমডি মো. হেলাল উদ্দিন।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইন্কের সভাপতি জোশেফ চৌধুরী ও সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু নিউইয়র্কপ্রবাসী সুনামগঞ্জবাসীকে যথাসময়ে বনভোজনে উপস্থিত থাকতে অনুরোধ করছেন।