সুনামগঞ্জে আর্থিক সহায়তা দিল নিউইয়র্কের প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার নিউইয়র্কস্থ সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ১০ মে সুনামগঞ্জ শহরের ৯টি ওয়ার্ডের প্রায় ১৩০টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে শহরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ায় অনেক ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সহায়তার হাতে বাড়িয়ে দিল নিউইয়র্কের সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত নিউইয়র্কের সুনামগঞ্জবাসী।

আর্থিক সহায়তার এই শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শহরের বিশিষ্ট সমাজ সেবক, আইনজীবীসহ রাজনৈতিক সংগঠকেরা। শহরবাসীর এই মহাদুর্যোগকালে তাদের পাশে দাঁড়াতে পেরে সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মারুফ চৌধুরী সংগঠনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আর্থিক সহায়তা দানকারী ও সমাজসেবীদের ধন্যবাদ জানান।