সুনামগঞ্জের সংগঠনে আমেরিকাপ্রবাসীর আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগৎজ্যোতি পাঠাগারের সভাপতি শীলা রায়ের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন ইশতিয়াক রূপু ও ইজাজ আহমদ অপু
জগৎজ্যোতি পাঠাগারের সভাপতি শীলা রায়ের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন ইশতিয়াক রূপু ও ইজাজ আহমদ অপু

মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের অন্যতম সংগঠক মরহুম আব্দুল বারীর পরিবারের পক্ষ থেকে ‘গৌরবের মুক্তিযুদ্ধ’ ট্রাস্টে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি মরহুম আব্দুল বারীর আমেরিকা প্রবাসী সন্তান লেখক ইশতিয়াক রূপু ও ইজাজ আহমদ অপু সংগঠনটিতে ২ লাখ ৩৪ হাজার টাকা দান করেন।
২৫ জানুয়ারি সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) আয়োজিত এক অনুষ্ঠানে পাঠাগার সভাপতি শীলা রায়ের হাতে পারিবারিক এ অনুদান তুলে দেন মরহুম আব্দুল বারীর দুই ছেলে। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গৌরবের মুক্তিযুদ্ধ ট্রাস্ট থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনটির এ কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্ত হলো সুনামগঞ্জ এলাকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল বারী পরিবার।