সুন্নতি হজ গ্রুপের ই-হজ ভিসার উদ্বোধন

জ্যামাইকা সুন্নতি হজ গ্রুপের অফিস থেকে ই-হজ ভিসা ইস্যুর উদ্বোধন হয়েছে।
৩ জুলাই জ্যামাইকা হাজি ক্যাম্প মসজিদ ভবনে সুন্নতি হজ গ্রুপের প্রধান কার্যালয়ে ই-হজ ভিসার উদ্বোধন করেন আমেরিকার স্বনামধন্য হজ ও ওমরাহ পালনকারী প্রতিষ্ঠান সুন্নতি হজ গ্রুপের প্রেসিডেন্ট মুফতি আবদুল মালেক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—হাজি ক্যাম্প মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মসজিদ বিল্ডার সাব্বির আহমেদ, মাওলানা মনজুরুল করিম, নিউইয়র্ক মসজিদের সভাপতি মফিজুর রহমান, দারুস সালাম মসজিদের বদরুল আলম, মাওলানা ফয়সল নেওয়াজ, আবদুস সাত্তার, খাবার বাড়ির মালিক হারুন ভূঁইয়া, কর্ণফুলী ট্রাভেলসের মালিক মোহাম্মদ হারুন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জুনায়েদ আল মাদানী। অতিথিদের স্বাগত জানান মক্কা ট্রাভেলসের মালিক মাওলানা তসলিম উদ্দিনসহ নিউইয়র্কের বিভিন্ন মসজিদের খতিব ও প্রতিনিধিরা।
মুফতি আবদুল মালেক বলেন, আমাদের এত বড় সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। বিশ্বব্যাপী ই-হজ ভিসার কার্যক্রম চালুর জন্য সৌদি হজ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, সুন্নতি হজ গ্রুপের অধীনে একাধিক হজ ও ট্রাভেল এজেন্সির ই-হজ ভিসা ইস্যু করা হচ্ছে। এই ভিসা চালুর কারণে পবিত্র হজ পালনে ভিসা প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। তাই সুন্নতি হজ গ্রুপের পক্ষ থেকে সৌদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ২৭ জুলাই আমেরিকা থেকে সুন্নতি হজ গ্রুপের প্রথম হজ ফ্লাইট রওনা হবে।
২০০০ সাল থেকে সুন্নতি হজ গ্রুপ নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে দক্ষতার সঙ্গে হজ ও ওমরাহ যাত্রীদের সেবা দিয়ে আসছেন। আমেরিকা থেকে হজে যাওয়া ও ফিরে আসা পর্যন্ত হাজিদের সেবা দিয়ে সুনাম পেয়েছে সুন্নতি হজ গ্রুপ। ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়াসহ পবিত্র হজ ও ওমরাহ পালনে শতভাগ সফল সুন্নতি হজ গ্রুপ।
মুফতি আবদুল মালেক বলেন, ‘মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র থাকা অবস্থাতেই আমি হাজিদের হজ পালনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম। লেখাপড়া শেষে ফিরে এসে ২০০০ সাল থেকেই এই সেবা দিয়ে আসছি। সবচেয়ে কম খরচে আমরা সেবা দিয়ে যাচ্ছি।’