প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে দ্রুতগতির দুটি সুপার কম্পিউটার তৈরি করছে যুক্তরাষ্ট্র। এ প্রকল্পে ৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার খরচ করছে দেশটি। মৌলিক বিজ্ঞান এবং পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে গবেষণার কাজে এ দুটি সুপার কম্পিউটার ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ গত শুক্রবার এসব তথ্য জানিয়েছে। ‘সামিট’ এবং ‘সিয়েরা’ নামের সুপার কম্পিউটার দুটি যথাক্রমে টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লরেন্স লাইভমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে তৈরি করা হবে। রয়টার্স