প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক শরণার্থীদের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শরণার্থীদের ওপর আরোপ করা এই নিষেধাজ্ঞা গত সপ্তাহে স্থগিতের নির্দেশ দিয়ে রুল জারি করেন দেশটির একটি আপিল আদালত। গতকাল সোমবার এই রুল স্থগিতেরই আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
গত সপ্তাহে আপিল আদালত তাঁর রুলে নির্দেশ দেন, যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থাগুলো যেসব শরণার্থীর পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁদের জন্য অস্থায়ী ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। আজ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।
আবেদনে বিচার বিভাগ বলে, আদালতের ওই রুলের কারণে স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে এবং জাতীয় স্বার্থের বড় ক্ষতি হতে পারে।