সেই ওরাংওটাং আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছান্টেক নামে যুক্তরাষ্ট্রের একটি পুরুষ ওরাংওটান ৩৯ বছর বয়সে গত সোমবার মারা গেছে। জু আটলান্টা চিড়িয়াখানার বাসিন্দা এই ছান্টেক হচ্ছে প্রথম ওরাংওটাং যে সাংকেতিক ভাষা বুঝতে পারত। চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, হৃদ্‌রোগের জন্য ছান্টেকের চিকিৎসা চলছিল। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। চিড়িয়াখানার প্রাণী বিভাগের ভাইস প্রেসিডেন্ট হেলে মারফি বলেন, ছান্টেক  লালন-পালনকারী পরিবারটি তার অভাব বোধ করবে। জু আটলান্টা পরিবারেরই একজন তাকে নিজের সন্তানের মতো করে সব শিখিয়েছিল। ২০১৪ সালে তাকে নিয়ে নির্মিত ‘দ্য এপ হু ওয়েন্ট টু কলেজ’ শিরোনামে একটি তথ্যচিত্রে দেখা যায়, ছান্টেক তার ঘর পরিষ্কার করছে। বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারও সে জানত। তাকে ১৯৯৭ সালে জু আটলান্টায় নিয়ে আসা হয়। সে তার রক্ষণাবেক্ষণকারীদের সঙ্গে অনায়াসে প্রতীকী ভাষা ব্যবহার করে বিভিন্ন ভাব বিনিময় করত।

রয়টার্স