সেই পত্রিকা নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিলারি ক্লিনটনই হবেন বলে প্রায় সবাই নিশ্চিত ছিলেন। নিউজউইক তো এতটাই নিশ্চিত ছিল যে নির্বাচনের ফল ঘোষণার আগেই পত্রিকার প্রচ্ছদে তাঁকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করে বিশেষ কপিও ছাপিয়ে ফেলে। মোট ১ লাখ ২৫ হাজার কপি ছাপা হয়েছিল, যার কিছু বিলিও হয়ে গিয়েছিল। কিন্তু ফল ভিন্ন হতে চলেছে আঁচ করতে পেরে তড়িঘড়ি পত্রিকার সব কপি বাজার থেকে তুলে নেওয়া হয়। যাঁরা সেই কপি সংগ্রহ করতে পেরেছেন, তাঁদের কেউ কেউ এখন সেই সব কপি ই-বে ওয়েবসাইটে নিলামে তুলেছেন। দাম হাঁকা হয়েছে ১ ডলার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত। নিউজউইক অবশ্য জানিয়েছে, এ কাজটি তারা করেনি। নিউজউইকের পক্ষে এই বিশেষ স্মারক সংখ্যাটি বের করেছে টপিক্স মিডিয়া ল্যাব নামের একটি সংস্থা।