সেই প্রুইট হচ্ছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন প্রশাসনের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রধান হিসেবে স্কট প্রুইটকে বেছে নিয়েছেন। তিনি ওকলাহোমার অ্যাটর্নি জেনারেল।
প্রেসিডেন্ট বারাক ওবামার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতির ঘোর বিরোধী হিসেবেও পরিচিত প্রুইট। আর তিনি শিল্প ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ব্যবহারের পক্ষে। এ কারণে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক ও পরিবেশবাদীদের কেউ কেউ শঙ্কা ও বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রুইট তো জলবায়ু পরিবর্তনকে স্বীকারই করেন না। কাজেই পরিবেশবিরোধী ব্যক্তিকে ইপিএর শীর্ষ পদে বসানোটা বিপজ্জনক হতে পারে।
ট্রাম্প গতকাল ইপিএর প্রধান পদে প্রুইটকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইপিএ মার্কিন করদাতাদের অর্থ একটি নিয়ন্ত্রণহীন ও জ্বালানিবিরোধী লক্ষ্য অর্জনের জন্য খরচ করেছে। এ কারণে লাখো মানুষের চাকরির সুযোগ নষ্ট হয়েছে।