প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষোভ পরিস্থিতি শান্ত হয়ে আসায় যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহর থেকে ন্যাশনাল গার্ড সেনাদের প্রত্যাহার করা হয়েছে। এলাকাটি দুদিন ধরে শান্ত। গত ৯ আগস্ট মাইকেল ব্রাউন (১৮) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণ পুলিশের গুলিতে নিহত হওয়ার জেরে সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা প্রায়ই সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই এলাকায় সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়। তবে গত মঙ্গল ও বুধবার রাতে পরিস্থিতি শান্ত থাকার পরিপ্রেক্ষিতে ফার্গুসন থেকে বৃহস্পতিবার সেনা প্রত্যাহারের নির্দেশ দেন গভর্নর জে নিক্সন।
এএফপি