সেনাদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোতে গত মঙ্গলবার সেনাবাহিনী পরিচালিত একটি চিকিৎসাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় যে দুজন মারা গেছেন, তাঁদের নাম প্রকাশ করা হয়নি। সেনা কর্মকর্তা ফোর্ট ব্লিসের কমান্ডার মেজর জেনারেল স্টিফেন টুইটি বলেন, ‘অভিযুক্ত হত্যাকারী আত্মহত্যা করেন। এতে আমাদেরও একজন মারা গেছেন।’ স্থানীয় সংবাদপত্রগুলো প্রাথমিক অনুসন্ধানের সূত্র ধরে বলছে, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তিনি একজন চিকিৎসক। টিভিতে প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, পুলিশের বেশ কয়েকটি গাড়ি এবং জরুরি কাজে ব্যবহৃত যান ঘটনাস্থলে জড়ো হয়েছে। একটি হেলিকপ্টারও আকাশে উড়ছে। রয়টার্স