সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ.লীগের ভোট ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের কমিটি নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এবারই প্রথমবারের মতো মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন ২৯ জুলাই। স্থানীয় আহমদ রেস্টুরেন্টে এই ভোট গ্রহণ করা হবে।

১ জুলাই সাতটি পদে নির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। পবিত্র রমজানের আগে সেন্ট্রাল ফ্লোরিডার মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম, ডা. মুরাদ খান ঠাকুর, প্রকৌশলী ইকবাল হায়দার, মুক্তিযোদ্ধা কুদরত ই খোদা, মামুনুল আজম, মুক্তিযোদ্ধা মাসুম সৈয়দ নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত ঘোষণা দেন। পুরো রমজানজুড়ে নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যস্ততা লক্ষ করা গেছে।
প্রথম দিকে সভাপতি পদে মাহবুবুর রহমান মিলন ও আজিজুর রহমান দুজন এবং সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল সাদত, জসিম উদ্দিন ও আনোয়ার হোসেন সেন্টু আগ্রহ দেখালেও ঈদের পর দুটি ধারায় বিভক্ত হয়ে যায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ। এক গ্রুপের নেতৃত্ব দেন সহসভাপতি আজিজুর রহমান ও আরেক গ্রুপের নেতৃত্ব দেন সভাপতি মাহবুবুর রহমান মিলন। ১ জুলাই নমিনেশন জমার দিন দুটি প্যানেলে মনোনয়নপত্র জমা দেয় মাহবুবুর রহমান মিলন ও জসিম উদ্দিন প্যানেল। আজিজুর রহমানের গ্রুপের পক্ষ থেকে উপদেষ্টা জয়নাল চৌধুরী সভাপতি ও আনোয়ার হোসেন সেন্টু প্যানেল মাঠ রয়েছে।
দুটি প্যানেলে সাতজন করে মোট ১৪ জন প্রার্থী রয়েছেন। মিলন-জসিম ও জয়নাল-সেন্টু প্যানেলের প্রচারণা পুরো কমিউনিটি বেশ উপভোগ করছে। নির্বাচনে ভোট আছে ৯০টি। এর বাইরে উপদেষ্টা পরিষদের ১৫টি ভোট রয়েছে।
কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনে সেন্ট্রাল ফ্লোরিডায় ভোটাভুটির সংস্কৃতি নেই। তাই আওয়ামী লীগের নির্বাচন ঘিরে মুদি দোকান, রেস্তোরাঁয় চলছে জল্পনা-কল্পনা।