সেন্সাসে সিটিজেনশিপ প্রশ্ন থাকছে না
আমেরিকার ২০২০ সালের সেন্সাস বা আদশশুমারির সময় নাগরিকত্ব আছে কি না—ট্রাম্প প্রশাসনের এমন প্রশ্ন রাখা যথার্থ নয়। ২৭ জুন সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে প্রশাসনের এ নির্দেশনা যথার্থ নয়। আমেরিকার নাগরিক আন্দোলনের জন্য এটাকে বিরাট বিজয় বলে মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের পক্ষে থেকে বিষয়টি নিয়ে আরও ব্যাখ্যা দেওয়ার জন্য কমার্স বিভাগের কাছে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস আদালতের নির্দেশনায় লিখেছেন, সেন্সাসে নাগরিকত্ব প্রশ্নে আরোপের যথেষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি।
নিউইয়র্কে নাগরিক অধিকার নিয়ে সোচ্চার সংগঠন ড্রাম আদালতের এ নির্দেশনাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাসপপ্রকাশ করেছে।
ড্রামের অন্যতম রিচালক কাজী ফৌজিয়া প্রথম আলোকে জানান, আমেরিকায় চলমান নাগরিক আন্দোলনে আদালতের এ নির্দেশনা একটা বিরাট বিজয়।
সেন্সাস থেকে সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রশ্ন বাতিলের বিষয়টি উচ্চ আদালতে বাধাগ্রস্ত হওয়াকে ট্রাম্প প্রশাসনের জন্য পরাজয় বলে মনে করা হচ্ছে। ড্রাম আদালতের এ নির্দেশনা নিয়ে বিজয় উৎসবের ডাক দিয়েছে। ২৭ জুন ড্রাম জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিজয় উৎসব করছে।