সেবাশ্রম ফাউন্ডেশনের তীর্থযাত্রা ৩১ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের শ্মশান প্রকল্পের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও নিউইয়র্ক থেকে বহর নিয়ে তীর্থযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১ জুলাই অনুষ্ঠেয় এ তীর্থযাত্রা নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট এবং ব্রডওয়ে স্টার্লিং ব্যাংকের সামনে থেকে এবং জ্যামাইকার ১৫০-৫০ হিলসাইড অ্যাভিনিউর টিডি ব্যাংকের সামনে থেকে সকাল আটটায় ভক্তদের নিয়ে এই তীর্থযাত্রা শুরু হবে। নিউজার্সির স্বামী নারায়ণ মন্দির এবং পেনসিলভানিয়ার ভিরাজ হিন্দু মন্দির যাত্রা করবেন ভক্তরা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বছর বয়স পর্যন্ত শিশুদের যাত্রা সৌজন্যমূলক। চার থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের বিশেষ ছাড় থাকছে। পরিবারের জন্য থাকছে আকর্ষণীয় র‍্যাফল ড্র। পুরস্কার হিসেবে দেব-দেবীর স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মূর্তিসহ আকর্ষণীয় উপহার থাকবে।

৩১ জুলাই তীর্থযাত্রা সফল করার জন্য ভক্তদের সহযোগিতা কামনা করেছেন সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের আহ্বায়ক হিমান রায়, যুগ্ম আহ্বায়ক রতন দাস, সুবিন পুরকায়স্থ, সদস্যসচিব ঝলক রায়, সহ সদস্যসচিব কৃষ্ণ দাস, পংকজ রায়সহ সংগঠকেরা।