সেভেন ট্রেনের সিগনাল ব্যবস্থার আধুনিকায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমটিএ সেভেন ট্রেনের ট্র্যাকের নতুন সিগন্যাল পারফরম্যান্সকে নিউইয়র্কের সাবওয়ের ভবিষ্যৎ মনে করা হয়। এই ট্র্যাকের সিগনাল সিস্টেম তৈরির জন্য নগর কর্তৃপক্ষের সঙ্গে বাজেট বৃদ্ধির লড়াই করতে হতে পারে এমটিএকে। নিউইয়র্কে সাবওয়ে কেমন হবে, সেভেন ট্রেন দিয়ে তার উদাহরণ দেওয়া হচ্ছে।

ট্রানজিট কর্তৃপক্ষ একটি আধুনিক সিগন্যাল সিস্টেমের লাইন পুরোপুরি ইনস্টলেশন কাজ শেষ পর্যায়ে এনেছে। দিনের ব্যস্ততম সময়ে আরও ট্রেন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই নতুন কম্পিউটারাইজড সিগন্যাল সিস্টেমটি ডিসেম্বরের প্রথম দিকে শুরু হওয়ার পর থেকে সেভেন

ট্রেন কুইন্স ও ম্যানহাটনের মধ্যে চলাচল করবে।

হান্টার্স পয়েন্টের ম্যানহাটনের বিপণনের কর্মকর্তা ব্রেইন স্টোন সেভেন ট্রেনের দ্রুততাকে ১০ পয়েন্টের মধ্য ৮ দিতে চান। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে এটি খুব ভালো চলছে। যখন সেভেন ট্রেন ভালো করে, এটি সত্যিই অনেক ভালো। যখন এটি খারাপ, তখন এটা হয় ভয়ানক।

২০ জুন ভোর রাতে এক সঙ্গে চারটি সেভেন ট্রেন ছয় মিনিটের মধ্যে কোর্ট স্কয়ারের মতো ব্যস্ত জায়গায় পৌঁছে যায়। জনগণকে আশ্বস্ত করার জন্য বলা যায়, সেভেন ট্রেন লাইনে নতুন সংকেত সিস্টেমের অগ্রগতির জন্য এখনো কিছু কাজ চলছে। এমটিএর বরাতে জানা যায়, এটি চলতি বছরের শেষে নাগাদ সম্পূর্ণ চালু হবে বলে আশা করা যায়। নতুন সংকেত ইনস্টলেশনের কাজের সমন্বয় করে এর সেবা দ্রুততম সময়ে জনগণের কাছে পৌঁছাতে গিয়ে এর ব্যয় বেশি হচ্ছে। বাজেটকে ছাড়িয়ে গেছে, তাই এই সেভেন ট্র্যাকের জন্য আরও সরকারি ফান্ডের প্রয়োজন হতে পারে। কিন্তু এমটিএ কর্মকর্তারা বিশ্বাস করেন, তারা এই পরিষেবা উন্নত করতে এবং উন্নত আপডেট সিগন্যাল দিয়ে জনগণের সেবা করতে সেভেন ট্র্যাকের কাজ এগিয়ে নেবেন।

এমটিএ কর্তৃপক্ষ সেভেন ট্র্যাকটিকে উদাহরণ হিসেবে তৈরির আশা করছে এবং এই সিস্টেম পরিষেবা উন্নতির পাশাপাশি এটিকে বিস্তৃত করার জন্য পুরো সাবওয়েতে একই ধরনের সেবা ও সিগন্যাল আপগ্রেড করতে আরও তহবিল বাড়ানোর পক্ষে সরকারকে পরামর্শ দেবে।
এমটিএ ট্রানজিট প্রেসিডেন্ট অ্যান্ডি বাইফোর্ড বলেন, এটি সর্বোত্তম সম্ভাব্য কাজ যা সেভেন লাইনের আধুনিকীকরণের এখন শেষ হওয়ার পথে। গত মাসে এমটিএ স্বয়ংক্রিয়, কম্পিউটার পরিচালিত ট্রেন লাইন চালু করে। অপারেটর একটি বাটন পুশ করবেন এবং ট্রেন নিজেই চলতে শুরু করবে।

এটি নগরীর ব্যস্ত সময় ব্যবহার করা হলেও সীমিত সময়ের ভিত্তিতে ব্যবহার করা হয়েছে।