সেরা পড়ুয়া অদ্রি চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদ্রি চৌধুরীর হাতে তুলে দেওয়া হচ্ছে সনদ
অদ্রি চৌধুরীর হাতে তুলে দেওয়া হচ্ছে সনদ

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী অদ্রি চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি আয়োজিত ‘বিল্ড আ বেটার ওয়ার্ল্ড’ শীর্ষক সামার রিডিং প্রোগ্রামে সেরা পড়ুয়া হওয়ার গৌরব অর্জন করেছে। সে পরপর তৃতীয়বারের মতো এই গৌরব অর্জন করেছে।
অদ্রি চৌধুরী আটলান্টিক সিটির চেলসি হাইটস স্কুলের অষ্টম গ্রেডের ছাত্র। গত ১৮ অক্টোবর বিকেলে তার এই কৃতিত্বের জন্য আটলান্টিক সিটি কাউন্সিলের মাসিক সভায় প্রস্তাবাকারে গৃহীত স্বীকৃতি ও অভিনন্দন প্রস্তাবের অনুলিপি আটলান্টিক সিটি কাউন্সিলের পক্ষ থেকে আটলান্টিক সিটির সিটি ক্লার্ক মিসেস পলা গেলেটি অদ্রি চৌধুরীর হাতে হস্তান্তর করেন। এই সময় আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর সামার রিডিং পোগ্রামে বিভিন্ন বয়স বিভাগে মোট নয়জন শিক্ষার্থী পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছে।
অদ্রি চলতি বছর দ্য প্রেসিডেন্টস ভলান্টিয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়। সে তার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ইউএস সিনেটর, রাজ্য গভর্নর, সিনেটর, অ্যাসেম্বলিম্যান ও সিটি মেয়রের কাছ থেকে সম্মাননা ও প্রশংসাপত্র পেয়েছে।