সেলফি তুলতে গিয়ে ৬০ ফুট নিচে পড়লেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেলফি তুলতে গিয়ে অনেকেই বোধজ্ঞান হারিয়ে ফেলেন। মনোচিকিৎসকেরা সেলফি আসক্তদের মানসিকভাবে অসুস্থ বলছেন। সেই সেলফি তুলতে গিয়ে প্রাণও হারানোর খবরও পাওয়া যায় অহরহ। অনেক এমন সেলফিজ্বরে আক্রান্ত যে দুর্ঘটনার কথা মনেই রাখেন না। সেলফি নিয়ে পাগলামীর অনেক ঘটনাই শোনা যায়। এবার তেমনি এক ঘটনা দেখালেন সেলফিপ্রেমী এক নারী। তিনি সেলফি তুলতে গিয়ে সেতু থেকে পড়ে গেলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সেতু থেকে ৬০ ফুট নিচে পড়ে যান ওই নারী।

স্থানীয় প্লেসার কাউন্টি শেরিফের বরাত দিয়ে সিএনএন এবং এনডিটিভির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ওই নারী সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। তার নাম পরিচয় জানা যায়নি। ওই নারী ছিলেন সেতুর ওপর। এ সময় তার একদল বন্ধু সেতুর নিচে ক্যাটওয়াক করে আসছিলেন। তা ক্যামেরায় ধরে রাখতেই সেলফি তুলতে যান তিনি। অবার্নের কাছে সেতুর একটি অংশ থেকে পড়ে যান ওই নারী। সেতুর নিচে একটি সড়কের ওপর পড়েন ওই নারী। এ ঘটনার পর ওই নারীকে দ্রুত রোজভিল মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। আশা করা যায়, তিনি বেঁচে যাবেন।

ওই নারীর এক বন্ধু পল গণচারুক সিএনএনকে বলেন, ‘সে অসাবধানতায় ছিটকে পড়ে গিয়েছে। তার হাড় হয়তো ভেঙে গেছে। তার অস্ত্রোপচার প্রয়োজন।’ পল আরও বলেন যে ‘তারা সেতুর ওপর একটি ছবি তুলছিলেন। তারা বড় একটি বিম ধরে ছিলেন কিন্তু তারপরই হয়তো ভারসাম্য হারিয়ে ফেলে পেছন পড়ে গিয়েছে সে।’

এ ঘটনার পরই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পুলিশ ফেসবুকে একটি পোস্ট দেয়। সেখানে ক্যামেরা-বহনকারীদের সতর্ক করে বলা হয়, ‘আপনি আপনার জীবন হারাতে পারেন এবং তা শুধু সেলফি তুলতে গিয়ে!’

৭৩০ ফুট দীর্ঘ এই সেতুটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর মধ্য সর্বোচ্চ। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি সেতু।

ওই নারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তার বন্ধুদের একটি দল সেতু নিচে ক্যাটওয়াক করছিল তখনই সেলফি তুলতে গিয়েই বাঁধে বিপত্তি। তিনি ৬০ ফুট নিচে পড়ে যান। ওই নারীকে উদ্ধার করার পর দ্রুত হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রোজভিল মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

শেরিফের অফিস বলছে, ওই সেতুর নিচে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আছে। এখানে হাঁটা অবৈধ ছিল। এরপরও যদি কেউ তা করে থাকেন তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থাকেন।

কাউন্টি শেরিফের অফিস তাদের ফেসবুক পাতায় লিখেছে, ‘আশা করা যায়, ওই নারী বেঁচে যাবেন। তবে এর পরিণতি কেমন হবে তা অনিশ্চিত।’