সেলফির জন্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলফির ছবিটা হওয়া চাই মনমতো। ছবি তোলার পর খুঁতখুঁতে মনে প্রশ্ন জাগে—চেহারাটা ভালো এসেছে কি? এ অবস্থায় চেহারা নিখুঁতের জন্য অনেকে ছুটছেন প্লাস্টিক সার্জনের কাছে। বর্তমান সেলফি সংস্কৃতির কারণে গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে প্লাস্টিক সার্জারির হার বেড়েছে প্রায় ২৫ শতাংশ। চেহারা পরিবর্তনকারী প্রতি তিনজনের একজন এর কারণ হিসেবে জানিয়েছেন সেলফিতে ভালো ছবি তোলা। রয়টার্স