সৈকতে দাঁড়িয়ে সেদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় সমুদ্র ছিল উত্তাল

তবুও সৈকতে দাঁড়িয়ে সারস পাখির
মাছ শিকারের কৌশল রপ্ত করছিলাম। 
এক প্রৌঢ় রমণী ঝিনুক কুড়াতে ব্যস্ত, 
মেরুন উর্দি পরিহিত ছোট্ট কুকুর
সাথে থেকে সঙ্গ দিচ্ছিল।

দুই জোড়া বক পাখি এক পায়ে ভর করে
দাঁড়িয়েছিল মাথাটা পিঠের পালকে লুকিয়ে
রাজ্যের ভাবনায় যেন নিমজ্জিত তারা, 
বাতাসের বিপরীতে আমরা হাঁটছিলাম
কুজো হয়ে ঝিনুক ছড়ানো বালুচরে
আকাশের মেঘমালা ছায়া দিচ্ছিল
অতি নিবিড় ভালোবেসে।

অদূরে নারিকেল পাতার শনশন শব্দ
ঢেউয়ের মাতলামির সাথে একাকার হয়ে
সৃষ্টি হলো নীড় ভাঙার কলতান। 
সাগর গর্ভে হারিয়ে গেছে হাজারো অভিবাসী
প্রেমিক যুগল শতবর্ষের প্রেম যেন নিমজ্জিত। 
তবুও টানে সমুদ্র, মেকি মানুষের আত্মার মতো
প্রশান্তির ছোঁয়া জাগরিত হয় প্রাণে।