নিউইয়র্কের সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ কুইন্সের বিশেষ নির্বাচনে প্রার্থী কুইন্স কাউন্টি ওমেন’স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাটর্নি সোমা সাঈদের প্রতি বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের নেতারা সমর্থন জানিয়েছেন।
সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য নিবেদিত প্রাণ সোমার প্রতি বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে অভিনন্দন। কাউন্সিল মেম্বার ররি ল্যান্সম্যান গভর্নরের কার্যালয়ে বিশেষ পরামর্শকের দায়িত্ব থেকে পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়। আগামী ২ ফেব্রুয়ারি এই বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী প্রার্থী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ১২ বছর বয়সে আমেরিকা আসেন। শুরু থেকেই তিনি কুইন্সে বসবাস করছেন। এতে কুইন্সের মানুষের সঙ্গে তাঁর আত্মিক বন্ধন গড়ে ওঠে। সবার প্রতি তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত। আইন বিষয়ে পড়াশোনার পর অ্যাটর্নি হিসেবে দায়িত্ব নেওয়ায় কমিউনিটির লোকজন আরও ব্যাপক সহযোগিতা পেতে থাকেন সোমা সাঈদের কাছ থেকে।
একদিকে অ্যাটর্নি হিসেবে, অন্যদিকে কুইন্স কাউন্টি ওমেন’স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন সোমা সাঈদ। তাঁর কাজের মধ্যে রয়েছে—২০০৮ সালের মন্দাকালীন উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন, ২০১৭ সালে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্প্রতিক মহামারি পরিস্থিতিতে জনসাধারণের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা।
এ বিষয়ে সোমা সাঈদ বলেন, ‘আমি সব সময় কমিউনিটির সবার জন্য সেবা ও সহযোগিতা করে আসছি, করছি এবং করে যাব।’
সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক্ট-২৪ এর বিশেষ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করায় বাঙালি কমিউনিটিতে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এশিয়ান কমিউনিটিতেও সোমা সাঈদের পেশাগত ও সামাজিক যোগাযোগ থাকায় যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এ ছাড়া আমেরিকান কমিউনিটিতেও সোমা সাঈদের রয়েছে বিশেষ যোগাযোগ এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। সোমা সাঈদ লোকাল সাপোর্ট ম্যাটারেও এগিয়ে আছেন বলে জানা গেছে। লোকাল সাপোর্ট ম্যাটার ডোনেশান বা ভলান্টিয়ার যা বাস্তবিক অর্থে ভোট হিসেবেই বিবেচিত হয়।
যেসব স্থানীয় সংস্থা ইতিমধ্যেই সোমা সাঈদের প্রতি সমর্থন জানিয়েছে সেগুলো হলো—কমিউনিটি অ্যালায়েন্স গ্রুপ (সিএজি); সাউথ এশিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (এসএপিএসি); মুসলিম কমিউনিটি ফোরাম (এমসিএফ); জ্যামাইকা-বাংলাদেশি ক্লাব ইউএসএ ও বেঙ্গল ডেমোক্রেটিক ক্লাব। এ ছাড়া যেসব দাতব্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে সমর্থন ও সহযোগিতার কথা জানিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে—বিএসিডিওয়াইএস; হিন্দু কোয়ালিশন; সিলেট সদর সমিতি; টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইন্ক প্রভৃতি।
গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠক, কমিউনিটি এবং পেশাদার নেতৃবৃন্দ যাঁরা সরাসরি সমর্থন জানিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন—খালেদা লিলি বিল্লাহ, নাসরিন সৈয়দ, দিলশাদ দায়ানী, রুবিনা বিল্লাহ, সাবিন ফ্রেঞ্চ, সেলিনা শারমিন, কুইন্স পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ইয়ভোন পাচাই, অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড কমিউনিটি অর্গানাইজার নাজিয়া করিম, মিমি পিয়ের জনসন, কমিউনিটি অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজার শাহনাজ হুসেন, মাধুরী খান, রোশনি বসু, রিমা রহমান, রিনাত সঙ্গীতা, শাহানাজ রহমান, তাহমিনা আহমেদ, সামিয়া বাট, কাজী বিল্লাহ, মাহমুদা বিল্লাহ, এলিজাবেথ নিউটন, লিসা মেভোরাক, সালমা রহমান, হোসনেয়ারা লামিম, সাহানা বেগম, টিভি ব্যক্তিত্ব মাম্পি ঘোষ, শিক্ষাবিদ সোমা জামান, জুহা বাট, আদনান ইসলাম, লিলিয়ানা মেলো, মারিয়া কাউফার, মোহাম্মদ বিল্লাহ, মোহাম্মদ রহমান তুহিন, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হোসেন, হামিদ উজ জামান, মুর্তজা হুসেইনী, ওদুদ ভূঁইয়া, মোহাম্মদ শাব উদ্দিন হুমায়ুন, মাহমুদুর রহমান, মোহাম্মদ মুজিব রহমান, নাজমুল খান, জুননুন চৌধুরী, মুজাহিদ বিল্লাহ, আমান সৈয়দ, শাকিল সৈয়দ, অ্যান্টনি কলেলউরি, অ্যাটর্নি ও অধ্যাপক শামসুল হক, এরশাদুর রহমান, কমিউনিটি অ্যান্ড প্রফেশনাল লিডার করম চৌধুরী, লুইস রস প্রমুখ।
হিন্দু কোয়ালিশন ইউএসএর যেসব নেতা সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন—গোবিন্দ বানিয়া, দীপক দাস, সনজিত ঘোষ, দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, নিতাই বাগচী, অংশু বৈদ্য প্রমুখ।
কমিউনিটি লিডার ও অ্যাকটিভিস্টদের মধ্যে রয়েছেন—সোহেল সাঈদ, নাহিদ করিম, আফতাব মান্নান, আজিজ আহমেদ, আজিজ ভূঁইয়া, শরাফ সরকার, নাসির উদ্দিন খান, খাজা মিজান, সৈয়দ মোজাফফর, মনজুর চৌধুরী, হুমায়ূন খান, আলমগীর হোসেন, মোহাম্মদ রহমান সোহেল, সুমন খান, এনামুল হক, মিজান হাসান, মোহাম্মদ আবু তাহের, খন্দকার খুরশেদ, মোহাম্মদ বেলাল ভূঁইয়া, জাকির খান, জয়নাল চৌধুরী, বাবু চৌধুরী, আমান উল্লাহ, জ্যাকব মিল্টন, সামিউর রহমান, মোহাম্মদ আবির, মোস্তাইজ বিল্লাহ, মোমসেক বিল্লাহ, মোহাম্মদ রহমান প্রমুখ।
টাঙ্গাইল সোসাইটির সদস্যদের মধ্যে থেকে যারা সমর্থন জানিয়েছেন তাঁরা হলেন—মো. আবদুল সালাম, মো. শামসুজ্জামান খান, মো. হারুন অর রশিদ, দেওয়ান আমিনুর রহমান, মো. মিজানুর রহমান খান ও খন্দকার মাহবুব হোসেন। এ ছাড়া টাঙ্গাইল সোসাইটির সাবেক সহসভাপতি মো. ইউনুস মাস্টার, সদস্য মীর্জা নূর আলম, তারিকুল ইসলাম, সহসভাপতি আশরাফুল আলম, সদস্য শহীদুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
আরও সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাট লিডার ও সাবেক কিউবিপি প্রার্থী অ্যান্টনিও মিরান্ডা, ডিস্ট্রিক্ট লিডার এমডি রহমান, কানেকটিকাট এশিয়ান ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান আহসান চুঘতাই, কমিউনিটি অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজার জুহাইব চৌধুরী, মুসলিম কমিউনিটি ফোরামের প্রতিষ্ঠাতা মিসবাহ আবেদীন, কমিউনিটি অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজার বিএসিডিওয়াইএসের সভাপতি জাহিদ সৈয়দ, দক্ষিণ এশীয় পলিটিক্যাল অ্যাকশন কমিটির চেয়ারম্যান জসবীর সিং, লং আইল্যান্ড ডাইভার্সিটি কাউন্সিলের চেয়ারম্যান সাইফুল খান, জ্যামাইকা-বাংলাদেশি ক্লাব ইউএসএর সভাপতি ফাহিম হামিদ, কাউন্টি কমিটির সদস্য কেভিন রাকার, কাউন্টি কমিটির সদস্য সৈয়দ আদনান, অ্যাক্ট অব গুড উইলের প্রতিষ্ঠাতা দেওয়ান শাহেদ চৌধুরী, সিলেট সদর সমিতির সভাপতি হুমায়ূন চৌধুরী, সমিতির সম্পাদক সাইফুর খান, জ্যামাইকা বাংলাদেশি ক্লাব ইউএসএর সভাপতি রফিকুল পাটোয়ারী, টাঙ্গাইল সমিতির সভাপতি ওয়াজেদ খান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক মোহাম্মদ মিয়া মোজাম্মেল।