সোশ্যাল সিকিউরিটি সুবিধা কখন নেবেন?
আপনি কি আমেরিকায় চাকরি করছেন এবং আপনার বয়স পঞ্চাশে পড়েছে? তাহলে নিশ্চয় আপনি সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধা নিয়ে ভাবা শুরু করেছেন। কত বয়সে সোশ্যাল সিকিউরিটির সুবিধা নিলে ভালো হয়। সোশ্যাল সিকিউরিটি থেকে কত অর্থ পাওয়া যায়। এসব প্রশ্ন প্রায় আপনজনদের মুখে শোনা যায়। আপনার মনেও হয়তো একই রকম প্রশ্ন বহুবার জেগেছে।
অনেকেরই ধারণা, ৬২ বছর বয়স হলেই তারা সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধা পাবেন। ধারণাটি অমূলক নয়। ৬২ বছর বয়সে প্রথম দিকের বয়োজ্যেষ্ঠরা সুযোগ–সুবিধার জন্য ফাইল করতে পারে। কিন্তু ৬২ বছর বয়সে সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আবেদন করলে ভবিষ্যতে আপনার সুযোগ-সুবিধা কমে যাবে। এই বয়সে সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধা পাওয়ার আবেদন করার অর্থ হচ্ছে, তাড়াতাড়ি সুবিধাগুলো গ্রহণের দাবি করা। আপনি যদি সেই পথে যেতে বেছে নেন, তবে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) আপনার প্রথম ৩৬ মাসের জন্য এফআরএর আগে ফাইলিং করে আপনার বেনিফিটকে বছরে ৬.৬৭ শতাংশ কমিয়ে দেবে, তারপরে প্রতি ১২ মাসে বেনিফিট ৫ শতাংশ করে কমাবে।
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) আপনার ৩৫ বছরের সর্বোচ্চ গড় মজুরি নেয় এবং মুদ্রাস্ফীতির জন্য পরে তা সামঞ্জস্য করে। পরে যখন আপনি কাজ থেকে সম্পূর্ণ অবসর গ্রহণ করবেন, তখন কতটা অর্থ সংগ্রহের যোগ্য হবে, তা নির্ধারণ করতে একটি বিশেষ সূত্র তারা প্রয়োগ করে।
অবসর নেওয়ার বয়স এক নয়। আপনি যদি ১৯৬০ সালে বা তার পরে জন্ম নেন, তাহলে আপনি ৬৭ বছর বয়সে অবসর নিতে পারেন। আপনি যদি ১৯৪৩ সাল থেকে ১৯৫৪ সালের মধ্যে জন্মগ্রহণ করেন, তবে আপনার অবসর নেওয়ার বয়স হবে ৬৬ বছর। যদিও একটি নির্দিষ্ট বয়সে কাজ থেকে অবসর নিতে হয়, কেউ চাইলে এর আগেই অবসর নিতে পারেন এবং ৬২ বছরেই সোশ্যাল সিকিউরিটি সুবিধার জন্য আবেদন করতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনার সুবিধাগুলোর ৩০ শতাংশ কমানো যাবে। এ রকম পরিস্থিতিতে যে কারও মনে হতে পারে, ৬২ বছরে সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আবেদন করা একটি ভয়ানক ধারণা। সেটি একদম ঠিক, কারণ সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধাগুলোর ৩০ শতাংশ হ্রাস ভবিষ্যতে আপনার জন্য গুরুতর সমস্যা হতে পারে, বিশেষত যারা স্বল্প আয়ের সঙ্গে অবসর গ্রহণ করবেন।
তবে সঠিক পরিস্থিতিতে এটি খুব স্মার্ট পদক্ষেপ হতে পারে। যেমন, আপনি যদি অবসরকালীন আয়ের প্রাথমিক উৎস হিসেবে সামাজিক সুরক্ষার ওপর নির্ভর করেন, তবে সুবিধাগুলোতে ব্যাপক হ্রাস বিপর্যয়কর হতে পারে। কিন্তু আপনি যদি প্রচুর সঞ্চয় নিয়ে অবসর গ্রহণ করেন এবং কিছু আয় উপার্জন চালিয়ে যান, তাহলে ৬২ বছর বয়সে সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধার জন্য ফাইল করা অনেক অর্থবোধক হতে পারে। কারণ এই সুবিধাগুলো আপনাকে ভ্রমণ, নতুন কোন ব্যবসা শুরু করার বা অবসর গ্রহণের শুরুর দিকে আপনি যে সব লক্ষ্য অর্জন করতে চান, তার জন্য বিকল্প সুবিধা দিতে পারে।
সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধাগুলোর জন্য কেন আমাদের যথাসময়ের আগে ফাইল করা উচিত—তার আরেকটি কারণ হলো গড় জীবনকাল। আপনি যদি বেনিফিট পাওয়ার নির্দিষ্ট যে বয়স আছে, তার আগেই মারা যান তবে ফাইলের জন্য অপেক্ষা করে আপনি আজীবন সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধার আয় হারাতে পারেন। তাড়াতাড়ি ফাইল করা আপনার মাসিক ভিত্তিতে সুবিধাগুলো হ্রাস করবে, তবে আপনি স্বতন্ত্র পেমেন্টের একটি বড় অংশ সংগ্রহ করতে পারবেন।
ধরুন, আপনি যদি ৬৭ বছরে ফাইল করেন এক মাসের জন্য দেড় হাজার ডলার পাওয়ার অধিকারী, কিন্তু ৬২ বছর বয়সে ফাইল করলে আপনার প্রতিটি পেমেন্ট হবে এক হাজার পঞ্চাশ ডলার। যদি আপনি ৭২ বছরে মারা যান, তাড়াতাড়ি ফাইল করার কারণে আপনার জীবদ্দশায় ৩৬ হাজার ডলার এগিয়ে আসবেন। তা ছাড়া আপনার স্বাস্থ্য যেকোনো সময় খারাপ হতে পারে। এ কারণেই আপনি সোশ্যাল সিকিউরিটির সুযোগ-সুবিধার দাবি করার সময় আপনার স্বাস্থ্যের কথাও বিবেচনায় আনা উচিত। যদি আপনার স্বাস্থ্য দুর্বল হয় এবং আপনার দীর্ঘ জীবনযাপনের সম্ভাবনা না থাকে, তবে ৬২ বছর বা তার আগে খুব সহজেই সামাজিক সুরক্ষার জন্য ফাইল করা অর্থবোধক।
ধরুন, আপনার আয়ের অন্য কোনো স্থির উৎস নেই। এই অবস্থায় আপনার বয়স যদি ৬২ হয়, আপনার বিল পরিশোধের জন্য বাইরের আয়ের অভাবে সামাজিক সুরক্ষা ফাইল করা ছাড়া আপনার সামনে আর কোনো উপায় নেই। কারণ, দুর্ভাগ্যক্রমে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সন্ধান করা মুশকিল। কারণ, শ্রমশক্তিতে আমেরিকায় বয়সের বৈষম্য খুব বেশি।