সোসাইটি অব ব্রঙ্কসের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভায় সংগঠনের নেতা–কর্মীরা।

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনকের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজারে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সংগঠনের নির্বাচন কমিশনার মো. শামীম মিয়ার পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এ সময় অন্য নির্বাচন কমিশনার মো. কাজী এনামুল হক উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহসভাপতি সৈয়দা মাহমুদা কবির, অধ্যাপক আমিনুল হক ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. ইমরান আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মণিকা মণ্ডল, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এস কবির, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সিহাব মিয়া, মহিলাবিষয়ক সম্পাদক নাজমা বেগম এবং কার্যকরী সদস্য মো. আবদুল বাছির খান, মোহাম্মদ হোসেন মোল্লা, মোহাম্মদ শাহাজাহান সফিক, মোশাহিদ চৌধুরী, মো. রেজা খান, রুবেজ সিদ্দিকী, মো. শিপন চৌধুরী ও ইমন সাইদুর রহমান।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৯-এর সাবেক অ্যাসেম্বলিম্যান এরিক এ স্টিভেনসন, প্রবীণ কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুর রর দলা মিয়া, সংগঠনের সাবেক সভাপতি মাহবুব আলম, নবনির্বাচিত সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সহসভাপতি সৈয়দা মাহমুদা কবির, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কমিউনিটি অ্যাকটিভিস্ট মখন মিয়া, এম বিল্লাহ তুষার, নতুন প্রজন্মের আইমান মিয়া প্রমুখ।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মো. শামীম মিয়া ও মো. কাজী এনামুল হক জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর নির্বাহী কমিটির ২৫ সদস্যের একটিমাত্র প্যানেল নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এ প্যানেলের সবার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ৯ সেপ্টেম্বর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সামাদ-শামীম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তাঁরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নির্বাচন কমিশনাররা বলেন, ব্রঙ্কসের প্রথম ও প্রাচীন এ সংগঠন দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় ধরে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করে তাঁরা সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জানান হয়, আগামী মাসে বেশ জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হবে নতুন কমিটির অভিষেক।

সাবেক অ্যাসেম্বলিম্যান এরিক এ স্টিভেনসন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কমিউনিটি সেবায় তাদের আরও বড় ভূমিকা প্রত্যাশা করেন।

নবনির্বাচিত সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি করোনা মহামারিতে দুস্থ ও অসহায় রুগ্‌ণদের সেবায় কাজ করেছেন।