সোয়েকের নববর্ষ উদ্যাপন
স্ট্রং উইমেন্স কমিউনিটি এমপাওয়ারমেন্ট (সোয়েক) ইংরেজি নববর্ষ উদ্যাপন করেছে। ১ জানুয়ারি নিউইয়র্কের ব্রন্সের পার্কচেস্টারে গোল্ডেন প্যালেসে সোয়েকের প্রেসিডেন্ট মনিকা হকের নেতৃত্বে ও পরিচালনায় এই অনুষ্ঠান হয়। নববর্ষের রেজাল্যুশনে ছিল কীভাবে পৃথিবীর তাপমাত্রা কমানো যায় এবং কীভাবে শহর পরিচ্ছন্ন রাখা যায়।
উদ্যাপনের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো, এর উদ্দেশ্য ছিল শহর পরিচ্ছন্নতা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি। এই ফ্যাশন শোতে মডেলদের ঝাড়ু হাতে নিয়ে ক্যাটওয়াক করতে দেখা যায়।
সোয়েকের যে সব সদস্য সমাজসেবা করেছেন তাদের নিউইয়র্ক সিটি কাউন্সিল ও নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাঁরা হলেন প্রেসিডেন্ট মনিকা হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজ, ভাইস প্রেসিডেন্ট ফারহানা আমান, ভাইস প্রেসিডেন্ট নিয়াজ, পাবলিসিটি সেক্রেটারি মনতাজির বি বাবলি, অরগানাইজিং সেক্রেটারি মানি ভার্মা, নির্বাহী সদস্য লিয়াকত আলি ও এম ডি শফিক উল্লাহ। এ ছাড়া মোহাম্মদ আনিসুর রহমান, কলামিস্ট ও টিভি টক শো স্টার এম ডি রেজাউল করিম মুরাদ ও আহমেদ রুকনকে সার্টিফিকেট অব মেরিট দেওয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি জাদু প্রদর্শন করা হয়। গান পরিবেশন করেন নিয়াজ, বাবলি হক, শাহনাজ বেগম, ফারহানা, জাকির। সাউন্ড সিস্টেমে ছিলেন মিন্টু। অনুষ্ঠান টেলিকাস্ট করে মিলেনিয়াম টিভি। এ জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেলটির কর্ণধার নুর মোহাম্মদ ও জানিসার।
ফ্যাশন শোতে সোয়েকের প্রেসিডেন্ট মনিকাও ক্যাটওয়াক করেন। এর স্পনসরে ছিল মনিকাস বিজনেস, টেককেয়ার ফার্মেসি মিনা, এনওয়াই ইনস্যুরেন্স শাহ নেওয়াজ ও স্টার ফার্নিচার।