সৌদির বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চলতি বছরের প্রথম ১০ দিনে সৌদিতে দুজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে সংস্থা দুটি রিয়াদের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলেছে।
সংস্থা দুটি বলেছে, গত সপ্তাহে মক্কায় ইসাম কোশাক ও দাম্মামে আহমেদ আল-মুশাইখাস নামের দুই মানবাধিকার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় পুলিশ। তাঁদের এখনো মুক্তি দেওয়া হয়নি। অ্যামনেস্টির লিন মালুফ বলেন, ‘সৌদি নিয়মিতই এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে। এর মাধ্যমে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।’