স্কলারস বাংলাদেশের এনআরবি/ওবিও স্কলার অব দ্য ইয়ার ঘোষণা ৩০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত ও সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক ও বাংলাদেশে সামাজিক ক্ষেত্রে অবদান রাখা বিদেশি ব্যক্তিদের ‘স্কলার অব দ্য ইয়ার’ সম্মাননা দেবে স্কলার্স বাংলাদেশ। নয়টি ক্যাটাগরিতে মোট ১৭ জন এনআরবি (নন রেসিডেন্ট বাংলাদেশি) এবং পিবিওকে (পিপল অব বাংলাদেশি অরিজিন) এই সম্মাননা দেওয়া হবে।
পেশাগত বা সামাজিকভাবে বিশেষ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের পরিচিতজন, বন্ধু, আত্মীয়, সহকর্মী, বা নিজ নামে যে কেউ ‘স্কলার অব দা ইয়ার’ সম্মাননার জন্য নাম প্রস্তাব করতে পারবেন। স্কলারস বাংলাদেশ সূত্রে জানা গেছে, মূলধারার রাজনীতি ও রাষ্ট্রীয় কর্মক্ষেত্র—এই বিষয় দুটিতে কেবল বাংলাদেশি বংশোদ্ভূত কোনো বিদেশি নির্বাচিত হবেন। এ ছাড়া সামাজিক ক্ষেত্রে অবদান রেখেছেন বাংলাদেশে বসবাসরত এমন একজন বিদেশি নাগরিকও নির্বাচিত হবেন।
আগামী ৩০ ডিসেম্বর প্রস্তাবিত প্রবাসী বাংলাদেশি দিবসে এনআরবি/ পিবিও স্কলার অব দ্য ইয়ার ২০১৭ ঘোষণা করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর।
বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় মানুষদের নামে এই সম্মাননা দেওয়া হবে। মূলধারার রাজনীতি ক্ষেত্রে একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক পাবেন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মাননা স্মারক’; রাষ্ট্রীয় কার্যক্রম ক্ষেত্রের জন্য ‘তাজউদ্দিন আহমদ সম্মাননা স্মারক’ পাবেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক; পণ্ডিত রবিশঙ্কর সম্মাননা স্মারক পাবেন ‘শিল্প সংস্কৃতি ও খেলাধুলা’ ক্ষেত্রের জন্য, প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); শিল্প, সংস্কৃতি ও খেলাধুলা ক্ষেত্রে জর্জ হ্যারিসন সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), প্রবাসী বাংলাদেশি (এনআরবি), বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রের জন্য ডা. মোহাম্মদ ইব্রাহিম সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), প্রবাসী বাংলাদেশি (এনআরবি)/বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রের জন্য এফ আর খান স্মারক সম্মাননা পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), প্রবাসী বাংলাদেশি (এনআরবি)/বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), প্রবাসী বাংলাদেশি (এনআরবি)/বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য আরপি সাহা সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), প্রবাসী বাংলাদেশি (এনআরবি)/বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); ব্যবসায়ের ক্ষেত্রে স্যামসন এইচ চৌধুরী সম্মাননা পাবেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক (পিবিও), প্রবাসী বাংলাদেশি (এনআরবি)/বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিক (লোকাল); ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক পাবেন একজন বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক।