স্কুলগুলোকে টার্গেট করছে আইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কাজ করেন বাংলাদেশের নারী ফজিলাতুন নিসা। প্রথম বাঙালি নারী সার্জেন্ট বর্তমানে পিএসএ-৪–এ কর্মরত। নানা সাহসী কাজের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন।  ছবি: রাজুব ভৌমিক
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কাজ করেন বাংলাদেশের নারী ফজিলাতুন নিসা। প্রথম বাঙালি নারী সার্জেন্ট বর্তমানে পিএসএ-৪–এ কর্মরত। নানা সাহসী কাজের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন। ছবি: রাজুব ভৌমিক

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির (আইস) সদস্যরা সন্তানদের স্কুলে আনা-নেওয়ার পথে মা-বাবাদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কলোরাডোসহ বেশ কয়েকটি স্থানে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগের বলা হয়েছে।

এ সম্পর্কিত অভিযোগে বলা হয়েছে, সন্তানদের স্কুলে আনা-নেওয়ার পথে কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এ অভিযোগের বিপরীতে আইস বলছে, তারা অপরাধের রেকর্ড রয়েছে এমন অনিবন্ধিত প্রাপ্তবয়স্ক অভিবাসীদের অনুসরণ করছে শুধু।

অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, গত সপ্তাহে কলোরাডোতে স্কুলে বাচ্চাদের দিয়ে ফেরার পথে অভিভাবকদের আটক করার তিনটি ঘটনা ঘটে। এ ছাড়া আইস গত সপ্তাহে পোর্টল্যান্ডে এক অভিভাবককে বাচ্চাদের স্কুলবাসে তুলে দেওয়ার পর গ্রেপ্তার করে। একই সময়ে দক্ষিণ ফিলাডেলফিয়ার একটি স্কুলে সন্তানকে দিয়ে বাসায় ফেরার পথে এক নারীকে আটক করা হয়।
আইস বলছে, সংবেদনশীল স্থান থেকে কেউকে গ্রেপ্তার করা যাবে না বলে আইন রয়েছে। সংবেদনশীল স্থান বলতে স্কুল, হাসপাতাল, গির্জাসহ ধর্মীয় স্থাপনা, জানাজা ও বিয়ের অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। এসব স্থান থেকে কোনো অপরাধীকে গ্রেপ্তারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কোনো শিশু উপস্থিত না থাকলে স্কুল বাসস্টপ থেকে গ্রেপ্তারে বাধা নেই। তাই তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে স্কুলবাস সার্ভিস বা বাসস্ট্যান্ডকে বেছে নিচ্ছে।
কলোরাডোর আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি এই ঘটনাগুলোকে ‘নিষ্ঠুর কৌশল’ হিসেবে অভিহিত করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড ‘সংবেদনশীল স্থানের’ নীতিগুলোর চেতনা লঙ্ঘন করে।
আইস কর্মকর্তারা বলেছেন, যেসব শহরে অস্ত্র পাচার ও জনগণের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে, সেসব শহরে তাঁরা এমন অভিযান চালিয়ে যাবেন। ঝুঁকি সৃষ্টিকারীদের কারাগারে আটকে রাখাই উচিত বলেও তাঁরা মন্তব্য করেন।