স্টার ট্রেকের 'স্পক' নিময় আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট মার্কিন অভিনেতা লিওনার্ড নিময় আর নেই। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মারা যান স্টার ট্রেক-এর ‘স্পক’ চরিত্রে রূপ দেওয়া জনপ্রিয় এই অভিনেতা। খবর বিবিসি ও রয়টার্সের।
লিওনার্ড নিময় দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ছেলে অ্যাডাম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। অ্যাডাম জানান, তাঁর বাবা শুক্রবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১৯ ফেব্রুয়ারি বুকে ব্যথা অনুভব করলে নিময়কে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে বাড়ি পাঠিয়ে দেন। হাসপাতাল থেকে ফিরে লিওনার্ড খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে লিখেছিলেন, ‘জীবনটা একটি বাগানের মতো। অসাধারণ কিছু মুহূর্ত আসে কিন্তু সেটা ধরে রাখা যায় না। শুধু মনে রাখতে হয়।’