স্টার ফার্নিচারে নতুন ও আকর্ষণীয় কালেকশন

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির তাণ্ডবে জনজীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের বেহাল অবস্থা। এর থেকে বাদ পড়েনি বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কও। প্রিয়জন হারানোর বেদনা, ঘরবন্দী অসহনীয় জীবন, পুরো নিউইয়র্কই ছিল লকডাউনের চাদরে মোড়ানো। তবে জীবন থেমে থাকে না, বিভীষিকাময় সেই অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলাসহ নানা বিধিবিধান মেনে জীবনযাপন করতে হচ্ছে।
করোনার বিধিবিধান মেনেই নিউইয়র্কের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। জনপ্রিয় ফার্নিচার বিক্রয়ের প্রতিষ্ঠান ‘স্টার ফার্নিচার’ লকডাউনের পর খুলেছে। এ প্রসঙ্গে স্টার গ্রুপের অন্যতম মালিক রকি আলিয়ান বলেন, করোনার বিভীষিকায় আমরা হারিয়েছি অনেক প্রিয়জনকে। বাস্তবতা বড় কঠিন, ঘুরেফিরে আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হচ্ছে। এসব নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ফিরতে হবে স্বাভাবিক জীবনে।
আলিয়ান বলেন, ‘লকডাউনে আমাদের অনেক গ্রাহকের ফোন পেয়েছি। তাঁরা জানতে চেয়েছেন, আমরা কবে শো-রুম খুলব। তাই সব ক্রেতা-শুভানুধ্যায়ীকে জানাতে চাই, আমাদের সব কটি শাখাই এখন খোলা। এরই মধ্যে আমরা নিয়ে এসেছি বৈচিত্র্যময়, নান্দনিক ও আকর্ষণীয় অনেক ফার্নিচার। প্রয়োজনে প্রবাসীরা যোগাযোগ করতে পারেন আমাদের যেকোনো শাখায়। বাঙালি কমিউনিটির জন্য নিউইয়র্ক নগরের যেকোনো জায়গায় আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি। সেই সঙ্গে সহনীয় মূল্যের পাশাপাশি রেখেছি বিশেষ ছাড়ের ব্যবস্থা।’
আলিয়ানের মতে, দীর্ঘ দিনের অভিজ্ঞতা, উন্নত গ্রাহক সেবা, গ্রাহকদের বিভিন্নমুখী ফাইনান্সিং ফ্যাসিলিটিজ, সর্ববৃহৎ ফার্নিচারের কালেকশন,একাধিক শাখা, নির্ধারিত সময়ে ডেলিভারি—সব মিলিয়ে স্টার ফার্নিচার প্রবাসীদের কাছে বিশ্বস্ত ও পছন্দের একটি নিজস্ব স্থান করে নিয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির চারটি শাখা রয়েছে। জ্যাকসন হাইটসের ৭৮-১৪ রুজভেল্ট অ্যাভিনিউ, ব্রঙ্কসের পার্কচেস্টারস্থ ১৯৩৫ ওয়েষ্টচেস্টার, নর্থ ব্রঙ্কসের ৩৫৮ ইস্ট ২০৪ স্ট্রিট ও রিচমন্ড হিলের ১১৬-১৩ জ্যামাইকা অ্যাভিনিউতে মোট চারটি শাখা রয়েছে। এ ছাড়া আপ স্টেট নিউইয়র্কের বাফেলোতে রয়েছে স্টার ফার্নিচারের বড় একটি শাখা।
স্টার ফার্নিচারের প্রতিটি শো–রুমে সাজানো রয়েছে পছন্দের নানা রঙের আর নকশার বেডরুম সেট, লিভিং রুম সেট, ডাইনিং সেট, আছে বিভিন্ন ধরনের ম্যাট্রেস, ব্যাক পেইন রিলিফ এবং ছাড় পোকা প্রতিরোধক ম্যাট্রেস, চেয়ার, টুইন বাঙ্ক বেডসহ রকমারি ফার্নিচারের বিপুল সমাহার।
রকি আলিয়ান বলেন, ‘রকমারি ও নান্দনিক ডিজাইন, মনোরম কেনাকাটার পরিবেশ, সহনীয় মূল্যে সব মিলিয়ে তাই স্টার ফার্নিচার আজ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরাও গ্রাহকদের সেই আস্থার স্থানটুকু ধরে রাখতে চাই।’
রকি আলিয়ান বলেন, পত্রিকার বিজ্ঞাপনে আমাদের সব কটি শাখারই ফোন নম্বর দেওয়া আছে, গ্রাহকেরা বাসা ও অফিসের আকর্ষণীয় সব ফার্নিচারের জন্য সুবিধাজনক শো-রুমে যোগাযোগ করতে পারেন।