স্টিমুলাস চেক দিয়ে এখন ফেরত চাচ্ছে আইআরএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোভিড-১৯ মহামারিকালে আমেরিকার নাগরিকদের আর্থিক সহায়তায় আইআরএস স্টিমুলাস চেক পাঠিয়েছে। তবে এখন তারা বলছে, কিছু সংখ্যক ব্যক্তিকে সেই অর্থ ফেরত দিতে হবে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা এমন চেক পেয়েছেন মৃত ব্যক্তির নামে। কারাগারে বন্দী ব্যক্তি ও অভিবাসনের যোগ্যতা হারানো বাসিন্দাদের করোনভাইরাস স্টিমুলাস চেক ফেরত দিতে বলছে আইআরএস।

যখন কেয়ারস অ্যাক্টটি পাস হয়েছিল, তখন আইআরএস যোগ্য ব্যক্তিদের জন্য ১ হাজার ২০০ ডলার অর্থ পাঠানোর কথা। এরপর হাজার হাজার মৃত ব্যক্তির আত্মীয়রা স্টিমুলাস চেকটি পাওয়ার কথা জানিয়েছেন। চলতি মে মাসের ৬ তারিখে আইআরএস তার এফএকিউ পেজ আপডেটে বলেছে, পেমেন্ট প্রাপ্তির আগে মারা গেছে এমন ব্যক্তিকে দেওয়া পেমেন্ট আইআরএসে ফিরিয়ে দিতে হবে।

যেসব এলিয়েনরা পেমেন্ট পেয়েছেন, তবে ২০২০ সালের জন্য রেসিডেন্ট যোগ্যতা অর্জন করছেন না, তাদের পেমেন্ট ফেরত দিতে হবে। কারাগারে বন্দী ব্যক্তিদেরও তাদের অর্থ ফেরত দিতে হবে বলে এইআরএস জানিয়েছে।

অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত আইআরএসের সিদ্ধান্তটি বিভ্রান্তির সৃষ্টি করেছে। মহামন্দার এই সময়ে গত এপ্রিল মাসে আইআরএস কয়েক হাজার মৃত ব্যক্তির নামে এই চেকটি পাঠিয়েছিল। এই চেকগুলো ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আইআরএস তেমন কোন চেষ্টা করেনি।
ইন্টারনাল আইআরএস ওয়াচডগ ট্যাক্সপেয়ার অ্যাডভোকেট সার্ভিসের সাবেক প্রধান নিনা ওলসন মার্কেটওয়াচকে বলেছেন, কেয়ারস অ্যাক্ট স্টিমুলাস বিলে একজন মৃত ব্যক্তির কাছে উদ্দীপনামূলক চেকের জন্য কোনো ‘ক্লোওব্যাক’ বিধান নেই। কাজেই এজেন্সি অর্থ ফেরত পাবে না, যা ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।

উপরিউক্ত গাইডলাইনগুলো এখনো অনেক দিক থেকেই অস্পষ্ট। যেমন, কেয়ারস অ্যাক্ট পাস হওয়ার সময় যারা কারাগারে ছিলেন, মুক্তি পাওয়ার পর কি সেই ব্যক্তিরা যোগ্যতা অর্জন করতে পারবেন? এবং যারা কভিড-১৯–এর কারণে সম্প্রতি মারা গেছেন, তাদের সম্পর্কে কী বলা যায়? এখনো কি সেই টাকা ফেরত পাঠাতে হবে?

এই মুহূর্তে, উত্তরগুলো অস্পষ্ট বলেই অনেকেই মনে করছেন।