স্টেট সিনেটে লড়বেন 'লুইস ভাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই সুপেলভিডার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ
লুই সুপেলভিডার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ

ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বাংলাদেশিদের কাছে স্টেট অ্যাসেম্বলিম্যান লুই সুপেলভিডা পরিচিত ‘লুইস ভাই’ নামে। এই নামে ডাকলে তিনি মুচকি হেসে জবাব দেন। বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠান, কমিউনিটির সঙ্গে মূলধারার সম্পর্ক উন্নয়নের কাজে তিনি রীতিমতো মাধ্যম হিসেবে কাজ করেন।
স্টেট অ্যাসেম্বলিম্যান পদ ছেড়ে এবার ‘লুইস ভাই’ স্টেট সিনেটর পদে লড়ছেন। তাঁর সেই লড়াইকে জয়ে রূপান্তরিত করতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশি কমিউনিটি।
নিউইয়র্ক স্টেট সিনেটর পদে লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে, তাঁর সম্মানে আয়োজিত একটি ফান্ড রেইজিং অনুষ্ঠানে।
১০ ডিসেম্বর রোববার সন্ধ্যায়, ব্রঙ্কসের হোয়াইট প্লেন রোডের ওয়েসিস রেস্টুরেন্টে শতাধিক বাংলাদেশি জড়ো হন ফান্ড রেইজিং অনুষ্ঠানে। স্থানীয় সংগঠন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ এন মজুমদার। সেখানে পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী, সেক্রেটারি নজরুল হক, অ্যাটর্নি এলেন কাস, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লুইস সেপুলভেদা তাঁকে অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশিদেরই একজন। নির্বাচিত হলে বাংলাদেশ ভ্রমণে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। লুইস সিপুলভেদা বাংলাদেশি কমিউনিটিকে তাঁর অকৃত্রিম বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ আয়োজনের জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ এন মজুমদার বলেন, বাঙালি কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখার জন্য ‘লুইস ভাই’ খ্যাত লুইস সেপুলভেদার পাশে বাংলাদেশি-আমেরিকানরা সব সময় থাকবে।
আগামী বছরের ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে লুইস সেপুলভেদার নির্বাচন করার কথা।