স্ট্যাটেন আইল্যান্ডে ঘরের সামনেই গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে নিজের ঘরের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা গেল শেন কেলি নামের ১৬ বছর বয়সী এক কিশোর। ১৬ ডিসেম্বর এ ঘটনা ঘটে।
শেন কেলির যমজ ভাই জানায়, গ্লাস ভাঙার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসার সময় পাঁচ-ছয়টি গুলির আওয়াজ শুনতে পায়। বাইরে ছুটে এসে দেখে তার ভাই বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে।
রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার কেলির বাড়ি থেকে কয়েক শ ফুট দূরে। কেলির ভাই তাকে উঠিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করে। পরে বন্ধুদের পরামর্শে অ্যাম্বুলেন্স ডাকে সে। অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শেন কেলিকে মৃত ঘোষণা করে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।