স্ট্যাটেন আইল্যান্ডে জিপকোড ওয়ারি করোনায় মৃত্যুর তথ্য প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীর স্ট্যাটেন আইল্যান্ডে করোনাভাইরাস (কোভিড-১৯) শুরু হওয়ার পর প্রথমবারের মতো নিউইয়র্ক নগরীর স্বাস্থ্য বিভাগ জিপ কোড ধরে বিভিন্ন এলাকায় হওয়া প্রাণহানির তথ্য প্রকাশ করেছে।
করোনাভাইরাসের কারণে কোনো একটি নির্দিষ্ট জিপকোডে নিশ্চিত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ৭৬৭। জিপ কোড ১০৩১৪-এর আওতায় রয়েছে বুলহেড, ক্যাসলেন্টন কর্নার, গ্রানাইটভিল, মাইয়ার্স কর্নার, স্প্রিংভিল, ট্রাভিস, ওয়েস্টারহিল ও উইলোব্রুক। এখানে সর্বোচ্চ নিশ্চিত মৃত্যুর সংখ্যা হলো ১৬৫। মৃত্যুর এ হার লাখে ১৮১ দশমিক ৬৫, যা স্ট্যাটেন আইল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ১০৩০৪ জিপকোড। এই কোডের আওতায় রয়েছে টড হিল, ক্লিফটন, টম্পকিনসভিল ও গ্রিমসে হিলের কিছু অংশ। এ অঞ্চলের মোট দেড় শ জন বাসিন্দা করোনায় মারা গেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক নগরীর স্বাস্থ্য বিভাগ। লাখের হিসাবে এ মৃত্যুহার ৩৫৩ দশমিক ৩৭। পুরো নিউইয়র্কের জিপকোড ধরে বিবেচনায় নিলে করোনায় মৃত্যুর সংখ্যার বিচারে এই অঞ্চলটি শীর্ষ দশের মধ্যে রয়েছে। তালিকায় রয়েছে ১০৩০১ জিপকোড, যেখানে করোনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর আওতাধীন এলাকায় রয়েছে সেন্ট জর্জ, সানিসাইড, এমারসন হিল ও নিউব্রাইটন। এ এলাকায় প্রতি লাখে মৃত্যুহার ২৩৯ দশমিক ৮২।
নিউ ড্রপ, নিউ ড্রপ বিচ, মিডল্যান্ড বিচ, ওকউড, বে টেরেস ও রিচমন্ডের কিছু অংশ নিয়ে গঠিত ১০৩০৬ জিপকোডভুক্ত এলাকায় মোট মৃত্যু ৭২, যা প্রতি লাখে ১৩৪ দশমিক ১১ জনের মৃত্যুর সমান। ১০৩০৫-এ মারা গেছে ৬৫ জন। প্রতি লাখে মৃত্যুহার ১৫২ দশমিক ৭২। জিপকোড ১০৩১২-এ মৃত্যুর সংখ্যা ৫৭, যা লাখে ৯৪ দশমিক ৫২ জনের মৃত্যুর সমতুল্য। জিপকোড ১০৩০৩-এ মৃত্যুর সংখ্যা ৩৯। প্রতি লাখে মৃত্যুহার ১৪৮ দশমিক ৬৮। জিপকোড ১০৩০২-এ মৃত্যুর সংখ্যা ২৯ বা মৃত্যুহার লাখে ১৫৪ দশমিক ৪৭। জিপকোড ১০৩১০-এ মৃত্যুর সংখ্যা ২৮ বা মৃত্যুহার লাখে ১১৭ দশমিক ৩। জিপকোড ১০৩০৯-এ মৃত্যুর সংখ্যা ২৮, যা লাখে ৮৪ দশমিক ৮৪ জনের মৃত্যুর সমতুল্য। ১০৩০৮ জিপকোডে এখন পর্যন্ত মারা গেছে ২৫ জন। প্রতি লাখের হিসাবে মৃত্যুর হার ৮৪ দশমিক ৩৬। আর জিপকোড ১০৩০৭-এ মৃত্যুর সংখ্যা ১৪, যা লাখে ৯২ দশমিক শূন্য ২ জনের মৃত্যুর সমতুল্য।