স্ট্যাটেন আইল্যান্ডে বাবার গুলিতে ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে বাবার বিরুদ্ধে ছেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
২৭ সেপ্টেম্বর বিকেলে ৩৪ বছর বয়সী ছেলেকে গুলি করে হত্যা করায় তাঁর বাবা জোস্পিথ স্মিথের (৬৮) বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনওয়াইপিডির একজন কর্মকর্তা বলেন, দুপুর ১২টার দিকে ৯১১-এ কল পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একজনকে গুলিবিদ্ধ পাওয়া যায়। পরে জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে স্ট্যাটেন আইল্যান্ড বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জোস্পিথ স্মিথের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যা ও অস্ত্র রাখার অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে
স্মিথ পুলিশকে জানিয়েছেন, এটি একটি দুর্ঘটনা। তাঁর ধারণা ছিল, বন্ধুকটি সেফটি লক করা আছে।
পুলিশ জানিয়েছে, জোস্পিথ স্মিথের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যা ও অস্ত্র রাখার অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।