প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে দেশের ভাইস প্রেসিডেন্ট ও রানিংমেট বানাতে চান নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। সেই লক্ষ্যে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার এই পদের জন্য স্ত্রী রোজারিও মুরিলোর নাম এবং তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি। রোজারিও মুরিলো ইতিমধ্যে দেশটির সরকারের প্রধান মুখপাত্র হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। নিকারাগুয়ার টেলিভিশন চ্যানেলে কোনো না কোনো অনুষ্ঠানে প্রায় প্রতিদিনই তাঁকে দেখা যায়। সেসব অনুষ্ঠানে তিনি দেশের রাজনীতি থেকে শুরু করে নীতিনির্ধারণী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। অন্যদিকে টেলিভিশনে তাঁর স্বামীর উপস্থিতি খুব একটা দেখা যায় না বললেই চলে। রয়টার্স