স্থলযুদ্ধে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাতিক বাহিনী ও সাঁজোয়া যানের জন্য প্রথমবারের মতো ২২ নারীকে নিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। চলতি বছর ঘোষিত নতুন নিয়মের আওতায় এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্থলযুদ্ধে নারীদের অংশ নেওয়ার পথ সুগম হলো। নতুন নীতি অনুযায়ী মার্কিন সশস্ত্র বাহিনীর সব শাখায় ২০১৬ সালের মধ্যে নারী সেনাদের নিয়োগ দিতে হবে। সেনা মুখপাত্র লে. কর্নেল জেরি পিয়ঙ্ক গতকাল শনিবার ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেসব নারী সেনাকে নিয়োগ দেওয়া হবে, এখন তাঁদের প্রশিক্ষণ চলছে।
ইন্ডিপেন্ডেন্ট