স্থান পেয়েছে বাংলাদেশি শিল্পী ফিরোজের চিত্রকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে বাছাই করা শিল্পীদের শিল্পকর্ম নিয়ে মহামারি সময়ে ‘আর্ট অ্যাট অ্যা টাইম লাইক দিস’ (Art at a Time Like This) শিরোনামে আন্তর্জাতিক প্রদর্শনী (অনলাইন) প্রদর্শনী শুরু হয়েছে। সেখানে বাংলাদেশের শিল্পী ফিরোজ মাহমুদের শিল্পকর্মও স্থান পেয়েছে।

এ প্রসঙ্গে শিল্পী বলেন, লকডাউনে কিছু শিল্পীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। করোনায় যেহেতু সবকিছু পরিবর্তন হয়েছে, তাই এবার চিত্র শিল্পীদের নিয়ে ভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করেছে নিউইয়র্ক। বিশ্বখ্যাত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে অনলাইন চিত্র প্রদর্শনী।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বৃহৎ অঞ্চলের সামাজিক অতীত, আর্থসামাজিক পরিবেশ, ঔপনিবেশিক পৌরাণিক গল্প এবং গ্রাম বাংলার রূপকথার গল্প নিয়ে ছবি আঁকেন বাংলাদেশি আমেরিকান এই শিল্পী। তিনি শুধু রং–তুলি নিয়ে কাজ করেন না তিনি কাঠের খোদাই, ভাস্কর্য, ইনস্টলেশন ও ফটো বেইজড ইমেজ নিয়েও কাজ করেন।

চলতি বছরের ফেব্রুয়ারি–মার্চ সময়ে যখন সারা বিশ্বের গ্যালারি ও জাদুঘরগুলো করোনাভাইরাস বিস্তাররোধে তাদের দরজা বন্ধ করে দেয়, তখন আমেরিকার দুই নারী আর্ট কিউরেটর বারবারা পোল্যাক এবং অ্যান ভারহালেন একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেন। যথাযথভাবে বলা হয় ‘আমরা কীভাবে এই সময়ের মতো শিল্পের চিন্তাভাবনা করতে পারি?’
এই প্রদর্শনী (artatatimelikethis.com) এক শরও বেশি দেশে ১ লাখ ৫০ হাজার দর্শকের কাছে পৌঁছেছে। শোটি এমন এক সময়ে মানুষের মনের পেছনে বড় প্রশ্ন উত্থাপন করে যখন মহামারি সারা বিশ্বকে ঘরবন্দী করে ফেলেছে। ইতিমধ্যেই এই প্রদর্শনী ও শিল্পীকে নিয়ে নিউইয়র্ক টাইমস, হাইপারালার্জিক (Hyperallergic) ম্যাগাজিন, আর্টনেট, হোয়াইটওয়াল, ব্রুকলিন রেল, চীন, জাপানসহ বেশ কটি বড় বড় গণমাধ্যমে এই প্রদর্শনীর শিল্পকর্ম ও শিল্পী ফিরোজ মাহমু কে নিয়ে তাদের বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।

ফিরোজ বলেন, ‘আমি গণিতের চেয়ে বেশি ইতিহাস–ভূগোল পড়তে পছন্দ করি। আমার বাবা–দাদাও ছিলেন ইতিহাসের ছাত্র ও লেখক। বাপ–দাদার উত্তরাধিকার ধরে রাখতে এসব নিয়ে কাজ করি। তিনি পৌরাণিক কাহিনি ও ইতিহাস থেকে প্রভাবিত হয়েছেন। সে কারণেই তার চিত্র কর্মে পৌরাণিক, উত্তরাধিকার, বঙ্গ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের দিকগুলো প্রভাব দেখতে পাওয়া যায়।

শিল্পী ফিরোজের কাজে পৌরাণিক কাহিনির ভিজ্যুয়াল ডিটেইলস দেখতে পাওয়া যায়। তিনি এই সময়ে আমেরিকায় পাড়ি জমানোর মানুষের অভিজ্ঞতা শুনে কাজ করেছেন। ‘বাঙালি হারলেম এবং দক্ষিণ এশিয়ার আমেরিকার হারানো ইতিহাস’ বইয়ে প্রভাবিত হয়ে তিনি নিউইয়র্ক শহরে বাঙালির জীবনযাপনের হারানো ইতিহাস প্রকাশ করতে তাগিদ অনুভব করে কাজ করেছেন। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি বুকে লালন করে বেঁচে থাকা মানুষের গল্প খুঁজে তা নিয়ে কাজ করতে পছন্দ করেন।

জন্ম ও বেড়ে ওঠা খুলনা শহরে। তারপর ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলা বিষয়ে পড়াশোনা করেছেন। পরে তিনি সমসাময়িক শিল্পকর্ম নিয়ে পড়াশোনার জন্য আমস্টারডাম, নেদারল্যান্ডসের রিজকসাদেমি ভ্যান বেলডেন্দে কুনস্টেনে ডাচ সরকারি ফেলোশিপ নিয়ে তিনি সমসাময়িক শিল্পকর্ম নিয়ে পড়তে যান। পরে তিনি আর্ট নিয়ে আরও গবেষণা করতে জাপান গিয়েছিলেন। শিল্পী ফিরোজ দেশে–বিদেশে একক ও যৌথভাবে ৩৫০টির প্রদর্শনী করেছেন। তিনি বলেন, লকডাউন তার মতো শিল্পীর অনেক উপকার হয়েছে। লকডাউনে থেকে প্রচুর ছবি এঁকেছেন।

করোনাভাইরাস দিনগুলো ‘Art at a Time Like This’, প্রতিবিম্বিত করে শিল্পের সঙ্গে সংলাপের জায়গাটিতে বাংলাদেশি শিল্পী ফিরোজ মাহমুদ। তাকে ছাড়াও আই ওয়েইওই, চিত্রা গণেশ, তাবাইমো, আলফ্রেডো জার, লিলিয়ান পোর্টার, সান জুন, আড়হামায়ানি, কার্লোস মোট্টা, মাইকেল জু, আমির এইচ ফাল্লা, ঝাও ঝাও, মিকালেন টমাস, মেল চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

প্রদর্শনী সম্পর্কে আরও জানতে ও কথোপকথনে যোগ দিতে যেতে পারেন এই লিংকে: https://artatatimelikethis.com, https://artatatimelikethis. com/firoz-mahmud