প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার মতো মানসিক শক্তি আছে কিনা, সে ব্যাপারে ‘নিশ্চিত হওয়ার চেষ্টা’ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। কাজটা তিনি পারবেন কিনা, সেটা এখনই বলতে পারছেন না। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অংশ নিতে পারেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। দলটির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় ই-মেইল বিনিময় করার ঘটনায় তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রার্থী হিসেবে বাইডেন সামনে চলে আসতে পারেন। রয়টার্স